1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকে হাতবোমা বিস্ফোরণ ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কাজী সাহেবরা মুসলিম নর-নারীর নিকাহর মত একটি পবিত্র কাজ সম্পন্ন করে থাকেন।

তিনি বলেন, ঐতিহাসিককাল থেকেই বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধানরা কাজী সাহেবদের মতামতকে মূল্যায়ন করে থাকেন।

হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে তাদের অসম্মানিত করা হতো।

তিনি বলেন, মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না। সত্য চিরকাল সত্যই থাকে।

তিনি আরও বলেন, আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে আছে বলেই ক্ষমতায় আসতে পেরেছে। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে।

হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আলেম-ওলামাদের সতর্ক থাকতে বলেন- যেন কোনো সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের ক্ষমতায় আসতে না পারে।

এ সময় তিনি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপর আক্রমণের তীব্র নিন্দা জানান।

তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করে থাকেন। তিনি নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন এবং তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে সেটির ব্যবস্থা করবেন বলে জানান।

এ সমাবেশে সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সদস্য ও নেতারাও বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ