1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির টেস্ট সিরিজ শুরুর আগে নিউ জিল্যান্ড শিবিরে বড় ধাক্কা ১০০ রানের লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা ‘কাজের জন্য বিশ্বে সেরা’ কোম্পানির তালিকায় মেটলাইফ চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের পিয়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক চলচ্চিত্র উৎসব IndieX Film Fest-এ স্টুডেন্ট ক্যাটাগরিতে সেরা ডকুমেন্টারি নির্বাচিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পিয়াল সরকারের নির্মিত চলচ্চিত্র ‘Echoes of War’।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের ডাউনটাউন এলাকায় অবস্থিত রিগ্যাল এলএ লাইভ অডিটোরিয়ামে এবারের আসর আয়োজন করা হয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে নির্বাচিত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবারের প্রতিযোগিতামূলক আসরে ১২টি দেশের চলচ্চিত্র নির্মাতারা অংশগ্রহণ করেছেন।

পিয়াল সরকার একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে স্নাতকোত্তরে তিনি অধ্যয়নরত। ‘Echoes of War’ চলচ্চিত্রটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রথম সেমিস্টারে অধ্যয়নকালে একাডেমিক প্রকল্প হিসেবে নির্মাণ করেন পিয়াল। এটি ছিল চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা কোর্সের অংশ। কোর্সটির শিক্ষক ছিলেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক।

চলচ্চিত্রটি সম্পর্কে পিয়াল জানান, ‘Echoes of War’ একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র। এতে যুদ্ধ, ভূরাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব কীভাবে সাধারণ শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকাকে বিপর্যস্ত করে, তা তুলে ধরা হয়েছে। এসব সংঘাতের প্রভাব ভৌগোলিক সীমানা পেরিয়ে দূরবর্তী দেশের সাধারণ মানুষের জীবনেও ছড়িয়ে পড়ে। ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্বের সবচেয়ে বড় বোঝা অনেক সময় বহন করতে হয় সমাজের প্রান্তিক ও শ্রমজীবী মানুষকে। এতো প্রতিকূলতার মধ্যেও মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, পারস্পরিক সম্পর্ক এবং ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রটি মানবিক প্রতিরোধ ও জীবনের প্রতি মানুষের ভালোবাসার গল্প তুলে ধরেছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে পিয়াল বলেন, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সীমিত সুযোগ-সুবিধা ও সামর্থ্যের মধ্যে কাজ করে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক বড় অর্জন। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ থেকে নির্মিত আমার কাজ যখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়, তখন তা আমাকে আরও অনুপ্রাণিত করে। এই স্বীকৃতি আমার পরবর্তী কাজগুলোর জন্য নতুন সাহস ও আত্মবিশ্বাস যোগাবে। আমি বিশ্বাস করি, এটি আমার চলচ্চিত্র নির্মাণের যাত্রায় একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ