1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে হাজারো গ্রাহক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন নিরাপত্তা: গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার রিকেলটন-বাভুমার জুটিতে পঞ্চাশ পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছালো মার্কিন ডিএফসির যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল ঢাকা ম্যানিলায় ‘কোয়াড’ আলোচনার মাধ্যমে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে হাজারো গ্রাহক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

জেপি মরগ্যান চেজ, ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংকসহ বেশ কিছু বড় ব্যাংকে সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগ্যান চেজ । ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্রের জেপি মরগ্যান চেজ, ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংকসহ বেশ কিছু বড় ব্যাংকে সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক।

টাইম ম্যাগাজিন লিখেছে, সোমবার যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের হাজার হাজার গ্রাহক ব্যাংকিং সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। ভোগান্তিটা হচ্ছে অনলাইন ব্যাংকিং, অর্থ স্থানান্তর ও এটিএম সেবায়।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগ্যান চেজ তাদের সিস্টেমে প্রযুক্তিগত ত্রুটির কথা জানানোর পরপরই এ পরিস্থিতির সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্রজুড়ে ৮ কোটি ৬০ লাখের বেশি গ্রাহক রয়েছে জেপি মরগ্যান চেজ ব্যাংকের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জেপি মরগ্যান চেজ জানায়, অন-প্রিমাইস হার্ডওয়্যার সিস্টেমে সফটওয়্যারজনিত ত্রুটির কারণে তাদের সাময়িক সমস্যা হয়েছে। এটি সাইবার হামলার কোনো ঘটনা নয়।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের সেবা নিয়ে সমস্যার কথা জানিয়েছেন প্রায় ৪ হাজার ৮০০ ব্যবহারকারী। ওই সময় পর্যন্ত ব্যাংকগুলোর মধ্যে চেজের বিরুদ্ধেই সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়ে।

ব্যাংকটি বলেছে, সফটওয়্যারজনিত ত্রুটির কারণে কিছু গ্রাহককে সেবা দিতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে।

অনলাইন সার্ভিসের বিভ্রাট পর্যবেক্ষক প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর-এর তথ্য তুলে ধরে সিবিএস নিউজ লিখেছে, জেপি মরগ্যান চেজ ব্যাংকের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় ব্যাংকের গ্রাহকরাও ব্যাংকিং সেবা ব্যবহারে সমস্যায় পড়েছেন।

বিঘ্ন সৃষ্টি হয়েছে যেসব ব্যাংকের সেবায়

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য বলছে, জেপিমরগ্যান চেজ ছাড়াও সেবা ব্যবহারে সমস্যা হচ্ছে, এমন ব্যাংকের মধ্যে রয়েছে ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংক, ওয়েলস ফার্গো, ক্যাপিটাল ওয়ান, পিএনসি ব্যাংক, ট্রুইস্ট ব্যাংক।

এ ছাড়া ডিজিটাল আর্থিক লেনদেন সেবা জেল ব্যবহারেও সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকরা।

ব্যাংক অব আমেরিকার গ্রাহকরা এটিএম, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

ইউএস ব্যাংকের গ্রাহকরা অনলাইন অ্যাকাউন্ট ও মোবাইল অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। পাশাপাশি অর্থ স্থানান্তরেও বিঘ্ন ঘটেছে।

ওয়েলস ফার্গোর গ্রাহকরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ, ব্যালান্স দেখা এবং বিভিন্ন ধরনের লেনদেন সম্পন্ন করতে সমস্যায় পড়েছেন।

টেক্সাসে চেজ ব্যাংকের এক গ্রাহক সিবিএস নিউজকে বলেন, সোমবার সকালে ডালাসের একটি শাখায় চেক জমা দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে লেনদেনটি সম্পন্ন করা সম্ভব হয়নি।

পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট তথ্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেন এই গ্রাহক।

জেপি মরগ্যান চেজ বলেছে, যেসব ব্যাংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে তারা কোনো না কোনোভাবে যুক্ত, প্রযুক্তিগত ত্রুটির কারণে সেসব ব্যাংকেও প্রভাব পড়তে পারে।

এদিকে, ইউএস ব্যাংকের একজন মুখপাত্র বলেন, “ইউএস ব্যাংকের নিজস্ব সিস্টেম সরাসরি এই সমস্যায় আক্রান্ত হয়নি। তবে অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জেল ব্যবহার করে অর্থ পাঠানো বা গ্রহণের চেষ্টা করলে গ্রাহকরা লেনদেনে বিলম্বের সম্মুখীন হতে পারেন।”

এক বিবৃতিতে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সেবা ‘যেভাবে কাজ করার কথা, সেভাবেই চলছে’। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সমস্যার কারণে কিছু গ্রাহকের জন্য জেল পেমেন্টসহ অন্যান্য সেবা বিঘ্নিত হতে পারে।

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ