1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে হাজারো গ্রাহক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন নিরাপত্তা: গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার রিকেলটন-বাভুমার জুটিতে পঞ্চাশ পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছালো মার্কিন ডিএফসির যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল ঢাকা ম্যানিলায় ‘কোয়াড’ আলোচনার মাধ্যমে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

রিকেলটন-বাভুমার জুটিতে পঞ্চাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা: জোহানেসবার্গ টেস্ট, তৃতীয় দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৭৮ ওভারে ৩৪০/৪

দুইবার জীবন পাওয়া রায়ান রিকেলটনের সঙ্গে বাভুমার জুটিতে এসেছে পঞ্চাশ, ৮৯ বলে।

আপাতত স্পিনারদের আক্রমণে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রানের গতি যতটা সম্ভব কমিয়ে রাখার দিকে তাদের মনোযোগ।

পুরোনো বলে দুই স্পিনার খারাপ করছেন না। আগের দিনের মতো সকালে সহজে রান করতে দিচ্ছেন না তারা।

৭৫ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৩৩১।

আগের দিন শূন‍্য রানে জীবন পাওয়া রায়ান রিকেলটন এবার বেঁচে গেলেন ৩০ রানে।

মেহেদী হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন রিকেলটন। ক‍্যাচ যায় শর্ট কাভারে। ডাইভ দিয়ে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি অভিষিক্ত মাহফিজুল ইসলাম।

এর আগে ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়া হাসান মাহমুদ ফিরেছেন। তবে এখনই তাকে বোলিংয়ে আনেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আপাতত মিরাজ ও মুমিনুল হককে আক্রমণে রেখেছেন তিনি।

৭৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৩২৬।

তৃতীয় দিনের শুরুতে বড় ধাক্কা খেল বাংলাদেশ। ওভার অসমাপ্ত রেখে মাঠ ছাড়লেন হাসান মাহমুদ।

স্রেফ চারজন বোলার নিয়ে জোহানেসবার্গ টেস্টে খেলছে বাংলাদেশ। সেখানে আগের দিনের সেরা বোলারকে হারানো বড় ধাক্কাই। নতুন বলে উইকেট নিতে হাসানই দলের সবচেয়ে বড় ভরসা।

চার বল করে আর চালিয়ে যেতে না পারার ইঙ্গিত দেন হাসান। মাঠে আসেন ফিজিও। তিনি শুশ্রূষা দিলেও আর বোলিং চালিয়ে যেতে পারেননি এই পেসার।

টেনিস এলবোর চোট কিছু দিন ধরে ভোগাচ্ছে হাসান। সেদিকেই ইঙ্গিত করছিলেন হাসান। তার জায়গায় বোলিংয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

আগের দিন রায়ান রিকেলটন শূন‍্য রানে জীবন না পেলে হয়তো আরেকটু ভালো অবস্থানে থাকতো বাংলাদেশ। প্রথম সেশনে একটু সহায়তাও মিলবে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস যত দ্রুত সম্ভব গুটিয়ে দিতে চায় বাংলাদেশ।

৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ এখনও ১১৩ রানে এগিয়ে।

৫৪ বলে এক চারে ১৯ রানে ব‍্যাট করছেন টেম্বা বাভুমা। এক চারে ৭ বলে ৭ রানে খেলছেন রিকেলটন।

তিনটি উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হাসান মাহমুদ। জুবাইর হামজাকে ফিরিয়ে ২০২ রানের জুটি ভাঙেন মুমিনুল হক।

অন‍্য কোনো বোলার তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। সবচেয়ে বাজে দিন কাটে মেহেদী হাসান মিরাজের। ১৬ ওভারে ১০১ রান দেন এই অফ স্পিনার।

তৃতীয় দিন মিরাজ এবং দুই পেসার ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের কাছে বাংলাদেশের প্রত‍্যাশা থাকবে আরও বেশি।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৬২ ওভারে ২৮৭/৪ (মার্করাম ৪, অ্যাকারম্যান ১৫৭, হামজা ৮৩, বাভুমা ১৯*, ব্রিটস্কি ২, রিকেলটন ৭*; তাসকিন ১৫-৪-৪৫-০, হাসান ১৬-২-৬২-৩, ইবাদত ৭-০-৩৬-০, মিরাজ ১৬-০-১০১-০, মুমিনুল ৮-১-৩৬-১)

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ