1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে হাজারো গ্রাহক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন নিরাপত্তা: গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার রিকেলটন-বাভুমার জুটিতে পঞ্চাশ পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছালো মার্কিন ডিএফসির যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল ঢাকা ম্যানিলায় ‘কোয়াড’ আলোচনার মাধ্যমে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জনকে স্বাগত জানিয়েছে ঢাকা। এর ফলে বাংলাদেশের প্রকল্পগুলো এখন ডিএফসির অর্থায়নের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। একে মার্কিন সরকারের সাথে বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এটি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে ডিএফসি ঘোষণার এক প্রতিক্রিয়ায় বলা হ‌য়, ডিএফসি অর্থায়নের এই যোগ্যতা অর্জনের ফলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে কার্যকর ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় হবে এবং বাংলাদেশের উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থারই বহিঃপ্রকাশ। এটি বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি এবং শ্রমমান জোরদার করার লক্ষ্যে বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগগুলোর প্রতিও এটি আস্থার প্রতিফলন। বাংলাদেশের প্রত্যাশা, ডিএফসি অর্থায়নের এই সুযোগকে কাজে লাগিয়ে বাস্তব বিনিয়োগ বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধি বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ