1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে হাজারো গ্রাহক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন নিরাপত্তা: গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার রিকেলটন-বাভুমার জুটিতে পঞ্চাশ পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছালো মার্কিন ডিএফসির যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল ঢাকা ম্যানিলায় ‘কোয়াড’ আলোচনার মাধ্যমে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আজাদী | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১:২৪ অপরাহ্ণ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।

শুনানিতে রাষ্ট্রপক্ষ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানায়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী স্বপ্না আক্তারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার যথেষ্ট প্রমাণ নেই দাবি করে তাঁকে খালাস দেওয়ার আবেদন করেন। যেভাবে হত্যা করা হয় রামিসাকে।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মামলার বিবরণ অনুযায়ী, প্রতিবেশী সোহেল রানা শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পরে মরদেহ খণ্ডবিখণ্ড করে পালিয়ে যান তিনি।

ঘটনার পর সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় মামলা করেন। গত ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে পুলিশ সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে বিচারিক আদালতে তাঁদের বিরুদ্ধে বিচার শুরু হয়।

গত ৭ জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। পাশাপাশি দুই আসামি রায়ের বিরুদ্ধে আপিল করেন।

আজ হাইকোর্টের রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার খালাস পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ