1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে হাজারো গ্রাহক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত উদ্দিন নিরাপত্তা: গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার রিকেলটন-বাভুমার জুটিতে পঞ্চাশ পরীমনির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছালো মার্কিন ডিএফসির যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল ঢাকা ম্যানিলায় ‘কোয়াড’ আলোচনার মাধ্যমে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, সরকারি সেবাকে সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা এবং তৈরি পোশাকের বাইরে নতুন রপ্তানি খাত গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে মাত্র ১৪ দিনে সেবা নিশ্চিত করার পরিকল্পনাও নিয়েছে সরকার। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। বৈঠকে মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে আগামী তিন বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এর আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের নাগরিক ও ব্যবসায়িক সেবাগুলো ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস তথা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টালের মাধ্যমে অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেছেন, বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) সংগ্রহ করতে ব্যবসায়ীদের একাধিক দপ্তরে যেতে হয়। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এ দীর্ঘসূত্রতা দূর করে পুরো প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের লক্ষ্যে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি দেশের স্বর্ণশিল্পকে অনানুষ্ঠানিক কাঠামো থেকে বের করে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় নিয়ে আসার মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও নীতিগত অনুমোদন পাওয়া গেছে। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতার রোধ এবং প্রকল্প পরিচালকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও বিশ্বব্যাংক প্রতিনিধিদলকে অবহিত করেন মন্ত্রী। বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাংলাদেশের বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় নীতিগত ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেছেন, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি (আইএফসি) যৌথভাবে কাজ করতে আগ্রহী। অর্থনীতির কাঠামোগত সংস্কারের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং উচ্চমূল্য সংযোজনকারী উৎপাদনশীল শিল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেছেন, এলডিসি উত্তরণকে সামনে রেখে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের যথাযথ সদ্ব্যবহার করে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে সম্পৃক্ত হতে পারলে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও কর্মসংস্থানের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটবে। তিনি আরও বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির (নেগোসিয়েশন ) সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে। বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে বলেছেন, প্যারা-ট্যারিফ বা সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার বাংলাদেশের অর্থনীতির দক্ষতা ও রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতার আলোকে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের প্রকৃত রপ্তানি আয় ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও তিনি মত দেন। বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ইকোনমিক পলিসি অ্যান্ড পাবলিক সেক্টরের প্র্যাকটিস ম্যানেজার হুন সাহিব সোহ, ইকোনমিস্ট মাইক ন্যাও, রিসার্চ ইকোনমিস্ট দেবকী ঘোষ এবং সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি ও মাগুয়ে দিয়া। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব (আইআইটি) ড. আহমদ উল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ