1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সেরা গোলদাতা লুকাকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি আমদানির গন্তব্য চার্জ এক মাসের মধ্যে দেশে ফেরত আনতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা বরিশালে যুবদলের তিন কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারত না দিলে কিছু করার নেই: টুকু গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘এখানে ক্রীড়াবিদ যারা আছেন, ম্যানেজার আছেন, কোচ আছেন আমি তাদেরকে এই মাঠে অভিনন্দন জানাচ্ছি। আমি সকল খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী, দর্শকদেরকে অনুরোধ করছি মাঠে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই আমাদের অতীথি। আর এই অতিথিদের সম্মান করা আমাদের সবার দ্বায়িত্ব। সেসাথে আমি আরও অনুরোধ জানাই গ্যালারির উত্তাপ যেনো মাঠে না যায়, মাঠের উত্তাপ যেনো গ্যালারিতে না যায়।’

তিনি আরও বলেন, ‘খুবই দুঃখজনক ব্যাপার যে, সামান্য ব্যাপার নিয়ে একটা ঘটনা অনেকদূর গড়ায়। আমি আশা করবো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেনো না ঘটে। ৪টি গেমসের সম্পুর্ন সহযোগিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবে এবং আপনাদের সহযোগিতাও আমরা কামনা করছি।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. আরিফুর রহমান। তিনি বলেন, ‘৩৯টি বিশ্ববিদ্যালয়কে মতিহারের সবুজ চত্ত্বরে স্বাগত জানাচ্ছি। আশা করি সুষ্ঠু শৃঙ্খলভাবে খেলাগুলো সমাপ্তি হবে। এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ