1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ

ঋণের প্রতিটি টাকার ‘সর্বোচ্চ সুফল’ নিশ্চিত করতে চায় সরকার: তিতুমীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

ঋণের অর্থ উৎপাদনশীলতা বাড়ায় এমন খাতে বিনিয়োগের কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যেসব উন্নয়ন সহযোগীর ঋণ নেওয়া হচ্ছে তার সর্বোচ্চ অর্থনৈতিক ও সামাজিক সুফল নিশ্চিত সরকার করতে চায় বলে প্রতিশ্রুতির কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, “আমরা কেবল কম ঋণ নেব, নাকি বেশি ঋণ নেব তা নিয়ে বিতর্ক করছি না। বরং কীভাবে আরও ভালোভাবে ঋণ নেওয়া যায়, আরও ভালোভাবে বিনিয়োগ করা যায় এবং জনগণের কাছে জবাবদিহির জায়গা থেকে প্রতিটি একক সরকারি সম্পদের সর্বোচ্চ অর্থনৈতিক ও সামাজিক সুফল নিশ্চিত করা যায়, সেদিকে গুরুত্ব দিচ্ছি।

“আমাদের কাছে বৈধতা ও জনসমর্থনের প্রতি শ্রদ্ধা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

কক্সবাজারে সোমবার দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়।

তিতুমীর বলেন, “ঋণের অর্থ এমন খাতে বিনিয়োগ হওয়া দরকার, যা উৎপাদনশীলতা বাড়ায়, অবকাঠামো উন্নত করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং মানবসম্পদের বিকাশ ঘটায়। ঋণের বিপরীতে পাওয়া অর্থনৈতিক ও সামাজিক সুফল ভবিষ্যৎ প্রজন্মের ওপর বর্তানো দায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়াই গুরুত্বপূর্ণ।”

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশসহ প্রায় ৩০টি দেশের ১০০ প্রতিনিধি অংশ নেন। বিশ্ব ব্যাংক, আইএমএফ ও এডিবির প্রতিনিধিদের পাশাপাশি শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন।

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ