1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আফ্রিকান নেশন্স কাপের টিকেট পেল সেনেগাল কপ-৩১ সম্মেলনে বিদেশিদের দৃষ্টি কাড়ছে বাংলাদেশের ১৩০ ধরনের পাটপণ্য দেশ-প্রবাসের সেতুবন্ধনে গড়া ‘ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্ম স্বাধীন বোর্ডের অধীনে জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির টেস্ট সিরিজ শুরুর আগে নিউ জিল্যান্ড শিবিরে বড় ধাক্কা ১০০ রানের লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা ‘কাজের জন্য বিশ্বে সেরা’ কোম্পানির তালিকায় মেটলাইফ চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক

ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আজ (সোমবার, ১৬ নভেম্বর) সংস্থাটি এ ঘোষণা দিয়েছে যে, বাংলাদেশের প্রকল্পগুলো এখন থেকে ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের মাধ্যমে ডিএফসি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে এবং এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখছে। ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের নতুন যোগ্যতা অর্জন বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে দেশটির ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগঝুঁকি প্রশমনের বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার সম্প্রসারিত হওয়ায় গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের ঘাটতি পূরণ এবং অর্থায়নের সীমাবদ্ধতার কারণে আটকে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেয়া সহজ হবে। এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় সেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

বিশেষ করে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলো অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগ আকর্ষণে যে প্রতিবন্ধকতার মুখে পড়ে, তা দূর করতে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ