1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির কাছে ফিজি-গায়ানা-অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ স্থগিত মজুরি বোর্ডের সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পাচার হওয়া অর্থ ফেরাতে দেওয়ানি মামলা করা হচ্ছে: বাংলাদেশ ব্যাংক খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু সরকারের মোট ঋণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রফতানি নথিতে কারসাজি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক পাকিস্তান আমলের চেয়ে দেশের বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী বাংলাদেশ সফরে পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা, আলোচনা হবে চা রপ্তানির সম্ভাবনা নিয়ে

সরকারের মোট ঋণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের মোট সরকারি ঋণ প্রায় ২৩ দশমিক ৩৮ লাখ কোটি টাকা। আজ সোমবার তিনি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান।

বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এই ঋণের মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। আর অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা।

তিনি জানান, নির্দিষ্টকরণ আইন অনুযায়ী, চলতি অর্থবছরে আসল ও সুদ পরিশোধসহ ঋণ পরিশোধ বাবদ ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ২ দশমিক ৯৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

তিনি বলেন, বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো যেন ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তা-ও নিশ্চিত করা হচ্ছে। উচ্চ সুদ এবং অনমনীয় স্বল্পমেয়াদি শর্তযুক্ত বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং বৈদেশিক প্রকল্প সহায়তার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তা ছাড় ৬০ শতাংশ কমেছে। এই হ্রাসের অন্যতম প্রধান কারণ হলো প্রায় দুই বছর ধরে দেশের দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ অস্থিরতা এবং এর পাশাপাশি প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি। এসব কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে, যার ফলে বৈদেশিক সহায়তা ছাড় কমেছে।

মন্ত্রী জানান, এই পরিস্থিতি মোকাবিলা এবং সহায়তা ছাড় বাড়াতে সরকার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করা, প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে তাগিদ দেওয়া এবং প্রকল্প-সংক্রান্ত পদক্ষেপগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত তথ্য সংগ্রহ ও তদারকির জন্য কাঠামো গড়ে তোলাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ