1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির কাছে ফিজি-গায়ানা-অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ স্থগিত মজুরি বোর্ডের সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পাচার হওয়া অর্থ ফেরাতে দেওয়ানি মামলা করা হচ্ছে: বাংলাদেশ ব্যাংক খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু সরকারের মোট ঋণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রফতানি নথিতে কারসাজি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক পাকিস্তান আমলের চেয়ে দেশের বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী বাংলাদেশ সফরে পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা, আলোচনা হবে চা রপ্তানির সম্ভাবনা নিয়ে

রফতানি নথিতে কারসাজি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

ঢাকা: রফতানি লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি বেড়ে যাওয়ায় রফতানিকারকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে রপ্তানি নথিপত্রে কারসাজি এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তনের মাধ্যমে জালিয়াতির আশঙ্কার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ধরনের জালিয়াতি প্রতিরোধে রফতানি নথি আদান-প্রদানে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার, ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের বিষয়টি যাচাই এবং সন্দেহজনক লিংক ও অ্যাপ্লিকেশন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন ব্যবসায়িক যোগাযোগে, বিশেষ করে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে সাইবার জালিয়াতির ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। এ ধরনের জালিয়াতির মধ্যে রপ্তানি নথিপত্রে কারসাজি এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তন অন্যতম।

এ পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রফতানি নথিপত্র পাঠানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নথিপত্র আটকে দেওয়া বা সেগুলোতে কারসাজির ঝুঁকি কমাতে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের বিবরণ কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন এলে তা যাচাই না করে কার্যকর করা যাবে না। এ ধরনের পরিবর্তনের সত্যতা আগে থেকে প্রতিষ্ঠিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে স্বাধীনভাবে নিশ্চিত হতে হবে।

এ ছাড়া সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ, যাচাইবিহীন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং পাসওয়ার্ড, পিন বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চাওয়া হলে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ধরনের সন্দেহজনক জালিয়াতি, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা রপ্তানি নথিপত্রে কারসাজির ঘটনা নজরে এলে তা অবিলম্বে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এসব সতর্কতামূলক নির্দেশনা যথাযথ যোগাযোগমাধ্যমে রপ্তানিকারকদের মধ্যে প্রচারের নির্দেশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ