1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর নিকারের সভায় নতুন দুই থানা ও পৌরসভা গঠনের অনুমোদন প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন ৩০ নভেম্বর গোপালগঞ্জের ডিসি-এসপির পর ৩ থানার ওসিকে বদলি খুলনার বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম গ্রেপ্তার হামে মৃত্যু এখন ‘স্রেফ সংখ্যা’, রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না: তাজনূভা জাবীন নেত্রকোণায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২ দিনব্যাপী ঝাঁক অবকাশ শুরু বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে লাগতে পারে ১০ বছর: উপদেষ্টা

বেসিক ব্যাংকের নতুন এমডি মো. নূরুল হুদা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. নূরুল হুদা যোগ দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ সোমবার আগামী তিন বছরের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।

বর্তমান দায়িত্ব নেওয়ার আগে তিনি জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি, ট্রাস্টি কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান হিসেবে বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আইসিবির চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।

মো. নূরুল হুদা ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেল প্রধানের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি অগ্রণী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ট্রেজারি ডিভিশন, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন, প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগে দায়িত্ব পালন করেন।

নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক (সম্মান) এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি মার্কেটিং বিষয়ে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) ডিগ্রিও অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।

দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে নূরুল হুদা ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বিনিয়োগসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে অংশগ্রহণ করেন। মো. নূরুল হুদা ১৯৭২ সালে পিরোজপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ