1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক প্রত্যাহার; নতুন ডিসি আলমগীর কবীর খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ল দুর্বৃত্তরা বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের নতুন মন্তব্য: ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী সামিরা খান মাহি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলার নির্দেশ সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে দেশে বাড়ছে স্মার্টফোনের উৎপাদন, কমছে ফিচার ফোনের দাপট লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য ও পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ল প্রায় ৭ শতাংশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

অনলাইন ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে দেশটির বাজারে মোট ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ১০ হাজার ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।

ইপিবির পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে পরবর্তী তিন মাসেই রপ্তানিতে শক্তিশালী ও ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

এর মধ্যে আগস্ট মাসে রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭৯ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে প্রতি মাসে গড়ে ৪১ কোটি ডলার আয় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। শুধু তাই গত চার মাসের এই রপ্তানি আয় গত ২০২৫-২৬ অর্থবছরের মোট রপ্তানি আয়ের ৩৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। ওই অর্থবছরে দেশটিতে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি আয় ছিল ৪৩৯ কোটি ডলার। একক দেশ হিসেবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে যুক্তরাষ্ট্রের পরেই বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার ছিল যুক্তরাজ্য।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম বড় কৌশলগত সুবিধা হলো পূর্ণাঙ্গ শুল্কমুক্ত প্রবেশাধিকার। দেশটির ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’ (ডিসিটিএস)-এর আওতায় বাংলাদেশ বর্তমানে এই সুবিধা ভোগ করছে।

তিনি আরও জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষে বাংলাদেশ ‘এনহ্যান্সড প্রেফারেন্সেস’ বা বর্ধিত অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় আসবে। এই সুবিধার আওতায় আমদানি করা কাপড় ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাকও নির্ধারিত ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ বা এক ধাপের উৎপাদন প্রক্রিয়ার শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। ফলস্বরূপ, এলডিসি উত্তরণের পরও দেশটির বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিযোগিতামূলক সক্ষমতা অটুট থাকবে।

মহিউদ্দিন রুবেল মনে করেন, নতুন এই বাণিজ্য সুবিধা বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য ভবিষ্যতে আরও বড় সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। বিশেষ করে এই সুযোগ কাজে লাগিয়ে প্রচলিত সাধারণ সুতি পোশাকের পাশাপাশি উচ্চমূল্যের পোশাক এবং কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবারভিত্তিক পণ্যের উৎপাদন ও রপ্তানি বহুগুণ বাড়ানো সম্ভব। এর মাধ্যমে পণ্যের বহুমুখীকরণ, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সামগ্রিক প্রতিযোগিতার সক্ষমতা আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ