1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক প্রত্যাহার; নতুন ডিসি আলমগীর কবীর খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ল দুর্বৃত্তরা বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী পরীমনিকে নিয়ে অপু বিশ্বাসের নতুন মন্তব্য: ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী সামিরা খান মাহি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলার নির্দেশ সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে দেশে বাড়ছে স্মার্টফোনের উৎপাদন, কমছে ফিচার ফোনের দাপট লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য ও পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দিলারার আরেকটি ফিফটি, তবু ডাচদের কাছে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আইসিসি উইমেন’স ইমার্জিং নেশন্স ট্রফিতে একদমই ভালো করতে পারছে না বাংলাদেশ।

পাকিস্তানের পর বাংলাদেশকেও হারাল নেদারল‍্যান্ডস। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চমৎকার ফিফটি করে ক্যারিয়ারের পঞ্চাশতম ম্যাচটি রাঙালেন দিলারা আক্তার। তার ব্যাটে ভালো পুঁজি পেল বাংলাদেশ। কিন্তু বোলাররা পারলেন না নিজেদের কাজ করতে। তাতে নেদারল্যান্ডসের কাছে হেরে গেল দল।

আইসিসি উইমেন’স ইমার্জিং নেশন্স ট্রফির ম্যাচে সোমবার বাংলাদেশকে ৫ উইকেট হারায় নেদারল্যান্ডস। ওমানের আজমাইনে ১৩০ রানের লক্ষ্যে ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ডাচরা।

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে তিন ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় পরাজয়। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল তারা। পয়েন্ট টেবিলের চার নম্বরে নেমে যাওয়ায় এখন শঙ্কায় সুপার সিক্সের টিকেট।

তিন ম্যাচের সবকটি জিতে সুপার সিক্স নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। রোববার পাকিস্তানের বিপক্ষে ১২৭ রান তাড়া করে ৮ উইকেট জিতেছিল তারা।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে দ্বিতীয় ওভারে সাফল্য পায় ডাচরা। ধাক্কা সামলে ৪৪ রানের জুটি গড়েন দিলারা ও শারমিন আক্তার। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। ১৯ রান করতে ২২ বল খেলেন শারমিন।

অন্য প্রান্তে শুরু থেকেই সাবলীল ছিলেন দিলারা। তৃতীয় উইকেটে নিগার সুলতানার সঙ্গে তিনি গড়েন ৩০ বলে ৩৯ রানের জুটি। ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচে তিনি পান তৃতীয় ফিফটির দেখা। ১৫তম ওভারে আউট হওয়ার আগে ৪ চার ও ২ ছক্কায় দিলারা করেন ৪৬ বলে ৫১ রান।

চার নম্বরে নামা নিগারও রানের পালে হাওয়া দিতে পারেননি। তার ব্যাট থেকে আসে ২২ বলে ২০ রান।

পরে চেষ্টা করেন স্বর্ণা আক্তার। তরুণ অলরাউন্ডার ১৩ বলে খেলেন ১৯ রানের ইনিংস। তাতে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় বাংলাদেশ।

নেদারল্যান্ডসের পক্ষে ২১ রানে ৪ উইকেট নেন হিদার সিগার্স।

রান তাড়ায় ডাচদের শুরুটা তেমন ভালো হয়নি। পাওয়ার প্লেতে দুই ওপেনারকে ফিরিয়ে দেন রাবেয়া খান ও সানজিদা আক্তার।

এরপর চার নম্বরে নেমে দায়িত্ব নেন স্টিয়ার কালিস। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৮ চারে ৫০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন ২৭ বছর বয়সী ব্যাটার। শেষ ওভারে জয়ের জন্য ৭ রানের সমীকরণ চার বলেই মিলিয়ে দেন তিনি।

বাংলাদেশের হয়ে ২২ রানে ২ উইকেট নেন রাবেয়া। প্রায় দুই বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেও ভালো করতে পারেননি অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস।

আজমাইনে আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৮ (দিলারা ৫১, সাথি ২, শারমিন ১৯, নিগার ২০, স্বর্ণা ১৯, সোবহানা ৬, রিতু ০, রাবেয়া ০, জান্নাতুল ১*, দিশা ২*; হিদার সিগার্স ৪-০-২১-৪, জুইলিং ৪-০-১৭-১, রাইক ১-০-৮-০, সিলভার সিগার্স ৩-০-২৭-০, লান্ধির ৪-০-২১-২, কুলউইক ২-০-২০-১, ওভারডাইক ১-০-৭-০, সানিয়া ১-০-৮-০)

নেদারল্যান্ডস: ১৯.৪ ওভারে ১৩১/৫ (ডে লেডে ১৭, হিদার সিগার্স ৮, মোকেনবোয়ার ২০, কালিস ৬৮, রাইক ১, জুইলিং ৩, ওভারডাইক ১২*; সানজিদা ৪-০-২৭-১, দিশা ৪-০-২৪-০, রাবেয়া ৪-০-২২-২, জান্নাতুল ৩.৪-০-৩৪-০, রিতু ৪-০-২২-১)

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ