1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৫-১০ বছর নিকারের সভায় নতুন দুই থানা ও পৌরসভা গঠনের অনুমোদন প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন ৩০ নভেম্বর গোপালগঞ্জের ডিসি-এসপির পর ৩ থানার ওসিকে বদলি খুলনার বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী আজম গ্রেপ্তার হামে মৃত্যু এখন ‘স্রেফ সংখ্যা’, রাজনৈতিকভাবে আর গুরুত্বপূর্ণ না: তাজনূভা জাবীন নেত্রকোণায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২ দিনব্যাপী ঝাঁক অবকাশ শুরু বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে লাগতে পারে ১০ বছর: উপদেষ্টা

ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে নারীকে অপহরণ, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে হাসিনা বেগম (৫২) নামের এক নারীকে জোর করে মাইক্রোবাসে তুলে মারধর ও হাত-পা বেঁধে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে শিবচর থানায় লিখিত অভিযোগ করেন হাসিনা বেগম। তিনি উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের আবুল কালাম মাদবরের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা তুলে মেয়েকে সঙ্গে নিয়ে ভ্যানে বাড়ি ফিরছিলেন হাসিনা বেগম। পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ওই ভ্যানে ওঠেন। কুমেরপাড় স্ট্যান্ড এলাকায় তাঁর মেয়ে ভ্যান থেকে নেমে যান। এরপর হাসিনা বেগম বাড়ির দিকে যাওয়ার পথে সাতভাগিয়া মুন্সিবাড়ি-সংলগ্ন সড়কে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে আসা ৪-৫ জন তাঁকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে জোর করে গাড়িতে তুলে নেন।

অভিযোগে বলা হয়, মাইক্রোবাসে তুলে তাঁর চোখ বেঁধে দেওয়া হয়। গাড়িটি শিবচরের পাঁচ্চরের দিকে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে চোখ-মুখ ও হাত-পা বেঁধে তাঁকে ফরিদপুরের ভাঙ্গা থানার রেলস্টেশনের পাশের একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তারা ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাড়ি ফেরেন হাসিনা বেগম। স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি শিবচর থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, লুণ্ঠিত টাকা উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ