1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচারে ‘তালেবানের নিষেধাজ্ঞা’ সেই বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা ফুটবলারের আনন্দময় বিদায় শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় ভাঙচুর-আগুন পর্দার নায়িকা থেকে ব্যবসায়ী, সাড়ে ৮ হাজার কোটির মালিক তিনি বিশ্বের ৩০টি গন্তব্যে ফল রফতানিতে ১২৬ মিলিয়ন ডলারের বেশি আয়: বাণিজ্যমন্ত্রী মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা চালিয়েছে কিনা, এ সপ্তাহে রায় দেবে আইসিজে ২০২৫-২৬: ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯২৪৬ মিলিয়ন ডলার রেকর্ড গড়া শেষে এবার কত রান করতে চায় বাংলাদেশ

পর্দার নায়িকা থেকে ব্যবসায়ী, সাড়ে ৮ হাজার কোটির মালিক তিনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

১৯৮৪ সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর বিনোদন দুনিয়ায় তার পথচলার দরজা খুলে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বলিউডি অভিনেতা আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমা করেই আলোয় এসেছিলেন তিনি। এরপর ’, শাহরুখ খানের সঙ্গে ‘ডর’, ‘ইয়েস বস, কিংবা অক্ষয় কুমারের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’ সিনেমা তাকে করে তোলে জনপ্রিয়। তিনি জুহি চাওলা।

কিন্তু সময়ের সঙ্গে অভিনয়ে ব্যস্ততা কমিয়ে দেন তিনি। এখন আর নিয়মিত সিনেমায় দেখা যায় না জুহিতে। অথচ সম্পদের হিসাবে বলিউডের অনেক সমসাময়িক তারকাকেই পেছনে ফেলেছেন এই অভিনেত্রী।

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের হিসাব অনুযায়ী, জুহি ও তার পরিবারের সম্পদের পরিমাণ প্রায় প্রায় ৮ হাজার কোটি রুপি। এই বিপুল সম্পত্তির নেপথ্যে জুহির অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসা ও বিভিন্ন বিনিয়োগেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

জুহির সাফল্যের গল্প শুরু হয়েছিল বিনোদন জগৎ থেকেই। ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর বিনোদন দুনিয়ায় তার পথচলার দরজা খুলে যায়। ১৯৮৬ সালে 'সুলতানাত' সিনেমার মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি। তবে ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে 'কেয়ামত সে কেয়ামত তক' সিনেমাই তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।

বলিউডের সিনেমা বিশ্লেষকদের ভাষ্য, ‘স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত অভিব্যক্তি এবং সহজাত কৌতুকের দক্ষতা’ জুহিকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা পরিচিতি দিয়েছিল।

তবে কেবল পর্দার সাফল্যেই তিনি মশগুল থাকেননি। সময়ের সঙ্গে অভিনয়ের কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়েছেন। পাশাপাশি মন দিয়েছেন প্রযোজনা এবং ব্যবসায়। তার এই নতুন যাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী ছিলেন স্বামী শিল্পপতি জয় মেহতা এবং দীর্ঘদিনের বন্ধু ও সহঅভিনেতা শাহরুখ খান।

জুহির ব্যবসায়িক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলির একটি কলকাতা নাইট রাইডার্স। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম মৌসুমেই স্বামী জয় মেহতা এবং শাহরুখ খানের সঙ্গে মিলে কেকেআর ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হন জুহি। সেই সময় ক্রিকেটকে কেন্দ্র করে এমন একটি ব্যবসায়িক উদ্যোগ যে পরবর্তী সময়ে আন্তর্জাতিক পরিচিতি পাবে, তা হয়ত অনেকেই ভাবেননি।

আইপিএলে ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও ছড়িয়েছে নাইট রাইডার্স গোষ্ঠীর উপস্থিতি। অর্থাৎ ক্রিকেটকে ঘিরে তৈরি হয়েছে এক আন্তর্জাতিক ক্রীড়া ব্যবসায়িক পরিচিতি।

২০২৫ সালের হুরুন তালিকা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে জুহি ও তার পরিবারের সম্পদ ৬৯ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে তাদের সম্পদের পরিমাণ যেখানে আনুমানিক ৪ হাজার ৬০০ কোটি রুপি ছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে।

এই বৃদ্ধির পেছনে নাইট রাইডার্সের ব্যবসায়িক মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও একসঙ্গে কাজ করেছেন জুহি ও শাহরুখ। পরিচালক আজিজ মির্জাকে সঙ্গে নিয়ে শাহরুখ ও জুহি তৈরি করেছিলেন ‘ড্রিমজ আনলিমিটেড’ নামে একটি প্রযোজনা সংস্থা। এই সংস্থার ব্যানারে মুক্তি পেয়েছিল 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি', 'অশোকা' এবং 'চলতে চলতে'। যদিও প্রত্যাশা অনুযায়ী এই সিনেমাগুলো বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।

পরবর্তী সময়ে সংস্থাটির কাজ বন্ধ হয়ে যায়। তবুও চলচ্চিত্র প্রযোজনার এই অভিজ্ঞতা জুহির পেশাদার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।

পরে শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গেও যুক্ত হন জুহি।

এক সময় যার পরিচয়ের প্রধান ভিত্তি ছিল বলিউডের জনপ্রিয়তা, আজ তার নামের সঙ্গে জুড়ে গিয়েছে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি, আন্তর্জাতিক ব্যবসা, প্রযোজনা সংস্থা এবং বিপুল পারিবারিক সম্পত্তির হিসাব।

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ