1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচারে ‘তালেবানের নিষেধাজ্ঞা’ সেই বিমান দুর্ঘটনায় বেঁচে ফেরা ফুটবলারের আনন্দময় বিদায় শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় ভাঙচুর-আগুন পর্দার নায়িকা থেকে ব্যবসায়ী, সাড়ে ৮ হাজার কোটির মালিক তিনি বিশ্বের ৩০টি গন্তব্যে ফল রফতানিতে ১২৬ মিলিয়ন ডলারের বেশি আয়: বাণিজ্যমন্ত্রী মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা চালিয়েছে কিনা, এ সপ্তাহে রায় দেবে আইসিজে ২০২৫-২৬: ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে ৯২৪৬ মিলিয়ন ডলার রেকর্ড গড়া শেষে এবার কত রান করতে চায় বাংলাদেশ

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

চলতি বছরের এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।

এর আগে, শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পেরেছে। তবে ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১০ নভেম্বর।

এবারই প্রথমবারের মতো ফলাফল প্রকাশের এক মাসের মধ্যেই সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ ডিসেম্বর। যেসব পরীক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন ইতিমধ্যে সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ