1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতির কাছে ফিজি-গায়ানা-অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ স্থগিত মজুরি বোর্ডের সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পাচার হওয়া অর্থ ফেরাতে দেওয়ানি মামলা করা হচ্ছে: বাংলাদেশ ব্যাংক খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু সরকারের মোট ঋণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রফতানি নথিতে কারসাজি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক পাকিস্তান আমলের চেয়ে দেশের বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী বাংলাদেশ সফরে পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা, আলোচনা হবে চা রপ্তানির সম্ভাবনা নিয়ে

‘সড়ক বেহাল, ট্রেনে নানা জটিলতা’, ১১ দলের ঢাকা-সিলেট লং মার্চ স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

“ইতোমধ্যে তিনটি লং মার্চ ব্যাপক জনঅংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে,” বলেন হামিদুর রহমান আযাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেট অভিমুখে আগামী ২১ নভেম্বরের পূর্বঘোষিত লংমার্চ ‘আপাতত স্থগিত’ ঘোষণা করেছে বিরোধীদলীয় জোট— ১১ দলীয় ঐক্য।

রোববার বিকালে এক ব্রিফিংয়ে এসে এ সিদ্ধান্ত জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্রিফিং হওয়ার আগে সেখানে জরুরি সভায় বসে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি।

ব্রিফিংয়ের পর গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে নানা কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

হামিদুর রহমান আযাদ বলেন, “চারটি লং মার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত সাত দফা দাবির প্রতি দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে সৃষ্ট অসন্তোষ ও অনাস্থারই বহিঃপ্রকাশ।”

গত ৬ অগাস্ট ঢাকার মুক্তাঙ্গনে জোটের এক অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে ‘লং মার্চ’ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন জোটের শীর্ষ নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লং মার্চ হয়। ১০ অক্টোবর হয় ঢাকা থেকে খুলনার লং মার্চ।

২৪ অক্টোবর ঢাকা-সিলেট (রেলপথে) লং মার্চ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২১ নভেম্বর নেওয়া হয়। এছাড়া ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশও করেনি বিরোধীদলীয় জোট।

জোটের অন্যতম নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আরও কয়েকটা লং মার্চ করতে পারি। আমাদের মধ্যে আলোচনা চলছে। দেশের রাজনৈতিক এই পরিস্থিতিতে আমাদের পূর্বনির্ধারিত ঢাকার মহাসমাবেশ সামনের বছর করতে হতে পারে।”

এদিন জোটের সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন।

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা

স্মৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়: এক অসামান্য শিল্পীর অন্তরঙ্গ পাঠ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ