1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা: চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ২ যাত্রীকে হত্যার অভিযোগ রাবিতে ভর্তির আবেদন আজ শুরু রেফারির বিপক্ষে খেলা কঠিন, জাপানের কাছে হেরে বললেন রাফিনিয়া ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ তামিম-হৃদয় জুটিতে পাল্টা লড়াই বাংলাদেশের বিদেশে প্রথম কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ ‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

জাপানের কাছে হারের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওপর ক্ষুব্ধ রোমারিও

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

জাপানের কাছে তিন দুই গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক হারে তীব্র তোপের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। জাপানের কাছে হারের পর তাকে অবিলম্বে পদত্যাগ করে ক্লাবে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোমারিও।

কার্লো আনচেলত্তিকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে প্রশংসা করলেও রোমারিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার এই দক্ষতা কেবল ক্লাব ফুটবলেই সীমাবদ্ধ এবং ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তীব্র ক্ষোভ প্রকাশ করে ১৯৯৪ বিশ্বকাপজয়ী তারকা রোমারিও নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, আনচেলত্তি, এবার যথেষ্ট হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে এখান থেকে বিদায় হন।

তিনি আরও বলেন, কেউ আপনার অতীতের গল্প আলোচনা করছে না। আপনি বিশ্ব ফুটবলে আমার দেখা অন্যতম সেরা কোচ; কিন্তু সেটি কেবল ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আপনি নিজের সামর্থ্যের সামান্য ছাপও রাখতে পারেননি। আমরা আর বেশি সময় এই পরিস্থিতি সহ্য করতে পারব না। আপনি কি অনুশীলন চালিয়ে যেতে চান? তাহলে ক্লাবে ফিরে যান, যেখানে আপনি খ্যাতি অর্জন করেছেন। কারণ ব্রাজিল দল আর আপনাকে টিকিয়ে রাখার জন্য অর্থ ব্যয় করে যেতে পারবে না।

এরপর ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির দাউদের উদ্দেশে রোমারিও বলেন, সিবিএফ সভাপতি সামির দাউদের প্রতি বার্তা হলো—আপনি এখনো তরুণ। ব্রাজিলিয়ান জনগণ এবং আমি বিশ্বাস করি, আপনি আমাদের ফুটবলের কল্যাণ চান। এখন আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখানোর সময় এসেছে। মিস্টার প্রেসিডেন্ট, অবিলম্বে আনচেলত্তিকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন।

আনচেলত্তির সঙ্গে আগামী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে ব্রাজিলের। তবে আর কোনো টুর্নামেন্টে স্বপ্নভঙ্গের হতাশায় পুড়তে চান না রোমারিও। তিনি বলেন, জাতীয় দলের জার্সি নিয়ে ছিনিমিনি খেলা চলে না। আমরা এমনিতেই ভীষণ লজ্জিত; আর কোনো বিশ্বকাপকে এভাবে জলে ভেসে যেতে দেওয়ার ঝুঁকি আমরা নিতে পারি না। বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেলে তখন আর কেঁদে কোনো লাভ হবে না। এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার সময়।

উল্লেখ্য, জাপানের কাছে হারের ওই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি ও তারকা ফরোয়ার্ড রাফিনহাকে। শেষ গোলটি হজম করার ঠিক আগে জাপানের তাকুমি মিনামিনোর বিরুদ্ধে ফাউলের জোরালো অভিযোগ তোলে ব্রাজিল দল। বদলি নামা ব্রাজিলের হোয়াও গোমেজকে মিনামিনো ফাউল করেছেন বলে দাবি জানান খেলোয়াড়েরা। কিন্তু রেফারি তাতে কর্ণপাত না করায় ছুটে গিয়ে সরাসরি মাঠে ঢুকে পড়েন আনচেলত্তি। অন্যদিকে বেঞ্চে বসে থাকা রাফিনহাও সরব প্রতিক্রিয়া জানান। ফলে উভয়কেই রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ