1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা: চলন্ত বাস থেকে ফেলে দিয়ে ২ যাত্রীকে হত্যার অভিযোগ রাবিতে ভর্তির আবেদন আজ শুরু রেফারির বিপক্ষে খেলা কঠিন, জাপানের কাছে হেরে বললেন রাফিনিয়া ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র: স্পিকার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ তামিম-হৃদয় জুটিতে পাল্টা লড়াই বাংলাদেশের বিদেশে প্রথম কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ ‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

কেডি প্রভাতী ক্লাবের অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

কেডি প্রভাতী ক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট আগামী ২০ নভেম্বর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস প্রশিক্ষণ মাঠে শুরু হবে। এ উপলক্ষে প্লেয়ার ড্রাফট পর্ব গতকাল সকালে জেলা স্টেডিয়ামে চত্বরে সম্পন্ন হয়েছে। ক্লাব সভাপতি বিজয় কুমার বড়ুয়া বাপ্পার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুধীর দে’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ড. এ এ এম রাইহান, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু ও সাবেক সভাপতি অসীম বড়ুয়া অপু। সাংস্কৃতিক সম্পাদক রাসেল ভান্ডারীর পরিচালনায় প্লেয়ার ড্রাফটে ৫টি দলে ৭ জন করে বিভিন্ন ক্যাটাগরিতে লটারীর মাধ্যমে খেলোয়াড় বন্টন করা হয়। এ ছাড়া ৫টি দল কেডি আবাহনীতে ছোটন, কেডি মোহামেডানে আমির, কেডি ব্রাদার্সে পারভেজ, কেডি মুক্তিযোদ্ধায় শিমুল ও কেডি রাইজিং স্টারে হাসান আইকন খেলোয়াড় হিসেবে মনোনিত হন। উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর উদ্বোধনী খেলায় কেডি মোহামেডান ও কেডি মুক্তিযোদ্ধা মুখোমুখি হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্লাবের সিনিয়র সহ সভাপতি এড. তাপস চক্রবর্ত্তী, অর্থ সম্পাদক জাবেদ হোসেন ও ক্রীড়া সম্পাদক নেপাল বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ