1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ১১ কারখানা ছুটি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই অংশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। তারা সড়ক অবরোধ করেছেন। প্রায় ১১টি কারখানার শ্রমিকরা সড়কে নামায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়েছে।'

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার অ্যাপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার আন্দোলন করেন। সেদিন পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

এতে বিক্ষুব্ধ শ্রমিকরা আজ শনিবার সকালে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেককে যানবাহন থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ