1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

নাটকীয় প্রথমার্ধ শেষে বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ জমিয়ে তুলল বাংলাদেশ আর পাকিস্তান। বেশির ভাগ সময় নিজেদের পায়ে বল রেখে বাংলাদেশই আক্রমণটা করেছে বেশি। তবে গোল আদায় করতে পারেনি। দুই দলই পুঁড়েছে গোলবারের বাঁধায়। সেসব নাটকীয়তা শেষে গোল পায়নি কোনো দলই।

আজ শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথমার্ধ শেষে গোলশূন্য থেকেই বিরতিতে গেছে বাংলাদেশ আর পাকিস্তান।

ম্যাচের শুরুর দিকে কিছুটা ভুল ফুটবল খেলে বাংলাদেশ। কয়েকটি ভুল পাসের কারণে চাপে পড়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটে সবচেয়ে বড় ভুলটা করে বসেছিল বাংলাদেশ। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দক্ষতায় সেটার মাশুল দিতে হয়নি বাংলাদেশকে।

বক্সের কিছুটা বাইরে ভুল পাস থেকে বল পেয়েছিল পাকিস্তান। সেই বল ধরে বক্সের বাইরে থেকে জোড়াল শট করেছিলেন পাকিস্তান ফরোয়ার্ড আলি উজাইর। তবে সেটি আটকে দেন শ্রাবণ।

সেই চাপ সামলে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বল দখলে রেখে বিল্ডআপ ফুটবল শুরু করে স্বাগতিকরা। সেটি কাজে লাগিয়ে সপ্তম মিনিটে প্রথমবার পাকিস্তানের গোলবারে শট নেয় বাংলাদেশ। তবে সেটি আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক।

ম্যাচের ১৬তম মিনিটে প্রতিআক্রমণে উঠেছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে বক্সের সামনে চলে গিয়েছিল বাংলাদেশ। বক্সের বাইরে থেকে জোড়াল শট করেছিলেন রাকিব হোসেন। তবে পাকিস্তানি ডিফেন্ডারের শরীরে লেগে দিক পরিবর্তন করে বাইরে চলে যায় সেটি।

দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে খেলতে থাকে। এর মাঝেই ২২তম মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করে বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্ণার থেকে বল পান শমিত সোম। হেডে তিনি পাস দেন রাকিবকে।

সেই বল পেয়ে দারুণ শট নিয়েছিলেন রাকিব। দূরের পোস্টে তার কোনাকুনি শ ঝাপিয়ে পড়েও আটকাতে পারেননি পাকিস্তানের গোলরক্ষক। তবে বাংলাদেশের কপাল পুড়ে গোলবারের বাঁধায়।

এর ৪ মিনিট পর আবারও পাকিস্তানের রক্ষণে ভীতি ছড়িয়েছিল বাংলাদেশ। এবার বল নিয়ে আক্রমণে উঠে বক্সের সামনে থেকে শট নিয়েছিলেন ফারহান। তবে এবার পাকিস্তানের ডিফেন্ডারের গায়ে লেগে ব্লক হয়ে যায় সেটি।

ম্যাচের ৩২তম মিনিটে কোনোমতে বেঁচে যায় বাংলাদেশ। বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন পাকিস্তানের ফরোয়ার্ড আব্দুল সামাদ। ছয়গজ বক্সের মধ্য থেকে টোকায় বল জালে জড়াতে চেয়েছিলেন তিনি। সেটি আটকাতে পারেননি গোলরক্ষক শ্রাবণ। বাংলাদেশ বেঁচে যায় বল গোলবারে বাঁধা পেয়ে ফিরলে।

ম্যাচের ৪০তম মিনিটে আরও একবার গোলের জন্য চেষ্টা করেছিল বাংলাদেশ। বক্সের বামপ্রান্তে বল পেয়েছিলেন শুকি ইতোফুসা। পাশে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ভলি করেছিলেন তিনি। তবে বল চলে যায় ওপর দিয়ে।

এরপর আর কোনো দলই সেভাবে আক্রমণ করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় থেকেই বিরতিতে গেছে দুই দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ