1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘অট্যর সিনেমা’ কি চলচ্চিত্রের সৃজনশীল স্বাধীনতা সীমিত করে? জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা জরুরি : মিন্টু ধামরাইয়ে জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাজ্যে সামরিক ঘাঁটির ওপরে সন্দেহজনক ড্রোন ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে বিশ্ব ডায়াবেটিস দিবস আজ ডেঙ্গু প্রতিরোধসহ মাদারীপুরে পাঠকমেলার নানা কর্মসূচি

ধামরাইয়ে জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:২৪

ধামরাইয়ে জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ের কালামপুরে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল এর উদ্যোগে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ নভেম্বর সকালে দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও সচেতনতার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় উদ্বুদ্ধ করতেই তাদের এ আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ হাসান মাহমুদ হাবি, কালামপুর বাজার বনিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাংবাদিক আযহারুল ইসলাম রাজু,সাংবাদিক মোঃ মোকলেছুর রহমান, সহ অত্র প্রতিষ্ঠানের সকল কর্মরত চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/district-news/dca3-20261114

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ