1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘অট্যর সিনেমা’ কি চলচ্চিত্রের সৃজনশীল স্বাধীনতা সীমিত করে? জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা জরুরি : মিন্টু ধামরাইয়ে জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি যুক্তরাজ্যে সামরিক ঘাঁটির ওপরে সন্দেহজনক ড্রোন ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নেতা কামাল উদ্দিন পুলিশ হেফাজতে বিশ্ব ডায়াবেটিস দিবস আজ ডেঙ্গু প্রতিরোধসহ মাদারীপুরে পাঠকমেলার নানা কর্মসূচি

যুক্তরাজ্যে সামরিক ঘাঁটির ওপরে সন্দেহজনক ড্রোন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

যুক্তরাজ্যে অবস্থিত একটি সামরিক ঘাঁটির আকাশে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর সন্দেহজনক তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দেশটিতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন থাকা একটি ঘাঁটিতে সাম্প্রতিক সময়ে এটি সর্বশেষ নিরাপত্তাসংক্রান্ত ঘটনা।

মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র বিবৃতিতে জানান, আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে এ ঘটনায় কোনো সামরিক সদস্য, উড়োজাহাজ বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, ‘মার্কিন সেনাসদস্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক দেশের বেসামরিক নাগরিক, ঠিকাদার এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।’

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও বিবৃতিতে মার্কিন বিমানবাহিনীর বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।’

এর আগে চলতি সপ্তাহে আরএএফ লেকেনহিথের সরকারি ফেসবুক পেজে একটি পোস্টে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোসহ যেকোনো সন্দেহজনক তৎপরতার বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘সতর্ক ও সচেতন স্থানীয় জনগোষ্ঠীই আমাদের নিরাপত্তার সবচেয়ে বড় শক্তি।’

লেকেনহিথ ঘাঁটিতে ড্রোন-সংক্রান্ত এই সন্দেহজনক ঘটনার কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আরেকটি ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে কথিত সন্ত্রাসী পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করার কথা জানায়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের ‘ইরানি অপারেটিভ’ বা ইরানের হয়ে কাজ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন।

অভিযোগ অনুযায়ী, ওই তিন ব্যক্তি সেপ্টেম্বরে ঘাঁটিটিতে সংঘটিত একটি ঘটনার পরিকল্পনা ও নির্দেশনায় সহায়তা করেছিলেন। স্থানীয় এক কৃষক কয়েকটি সাদা ভ্যান নিয়ে একদল ব্যক্তির সন্দেহজনক কর্মকাণ্ড দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বিষয়টি সামনে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ