ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার আইইবির নির্বাচন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্রের ২০২৭–২০২৮ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) অধ্যাপক মনিরুল ইসলাম।
আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন বলে আইইউবিএটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার আইইবির নির্বাচন হয়।
মনিরুল ইসলাম বর্তমানে আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।
নিজেদের এক অধ্যাপক আইইবির মতো একটি বৃহৎ পেশাজীবী সংগঠনের ঢাকা কেন্দ্রের নেতৃত্বে আসাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে বর্ণনা করেছে আইইউবিএটি কর্তৃপক্ষ।
ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না
ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?
গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস