1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান ‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ: আইনমন্ত্রী বিএনপি-আওয়ামী লীগ দ্বন্দ্বের বাইরে নতুন রাজনৈতিক পথের খোঁজে চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু ক্লাব কর্তৃপক্ষের সমালোচনার পর অবস্থান পরিষ্কার করলেন লিসান্দ্রো ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, ঢাকায় ভর্তি ৯২৪ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ‘মিট কার্নিভ্যাল’

ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনী আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হয়ে চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এবারের আয়োজনের প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে—৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬, ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬ এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬।

আইসিসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নার্গিস মুর্শিদা, এইচবিআরআই-এর মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, স্রেডার সদস্য (যুগ্ম সচিব) ড. আশরাফুল আলম এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক।

এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেখানে রয়েছে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। নির্মাণ ও আবাসন খাতের ‘বিল্ড সিরিজে’ লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, রহিম স্টিল, একেএস ও আকিজ ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী ও প্রযুক্তি তুলে ধরছে। পাশাপাশি শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের অংশগ্রহণে ৪ নম্বর হলে থাকছে বিশেষ ‘শ্রীলঙ্কা প্যাভিলিয়ন’।

অন্যদিকে বিদ্যুৎ, সৌরশক্তি ও লাইটিং প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট প্রযুক্তি নিয়ে অংশ নিয়েছে এসিআই রিনিউএবেল এনার্জি, ওমেরা, হুয়াওয়ে, রহিমআফরোজ, সিমেন্স ও গ্রামীণ সোলারের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো।

ওয়াটার বাংলাদেশ প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে পানি পরিশোধন ও স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সমাধান। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনে ২০ হাজারের বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থী এই প্রদর্শনীতে অংশ নেবেন।

এদিকে, প্রদর্শনীর পাশাপাশি ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। এর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আর্কিকানেক্টের প্রতিষ্ঠাতা স্থপতি জালাল আহমেদ, আইএফসির পরামর্শক এ টি এম ইকবাল চৌধুরী এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজ। এই উৎসবে বিশেষায়িত মাস্টারক্লাস, প্যানেল সেশন এবং পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য প্রকল্পগুলোর উপস্থাপনা থাকছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ