1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা আয় হয়েছে । গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল মাইনাস ১ টাকা ১৮ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৪ টাকা ৫৮ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৮৮ পয়সা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ