1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট ঠাঁই পেতে যাচ্ছে জাদুঘরে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে প্রদর্শনীর জন্য ব্যাটগুলো উপহার দিচ্ছেন তিনি।

‘ব্যাটোগ্রাফি’ নামে বিশেষ এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে শচীনের ক্রিকেটজীবনের স্মরণীয় নানা অধ্যায়। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্যবহৃত ব্যাটগুলোই হবে প্রদর্শনীর প্রধান আকর্ষণ।

এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক জানান, এই উদ্যোগের মাধ্যমে জাদুঘরের সংগ্রহে নতুন মাত্রা যুক্ত হবে। দর্শনার্থীরা ক্রিকেটের ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্জনের সঙ্গে জড়িয়ে থাকা সরঞ্জামগুলো কাছ থেকে দেখার পাশাপাশি সেসবের পেছনের গল্পও জানতে পারবেন।

শচীনের স্মারকগুলো জাদুঘরের সংগ্রহে যুক্ত হওয়াকে সম্মানের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এর ফলে ক্রিকেটের নতুন প্রজন্মও কিংবদন্তি এই খেলোয়াড়ের অসাধারণ কীর্তি সম্পর্কে জানার সুযোগ পাবে।

শুধু ব্যাটই নয়, প্রদর্শনীতে স্থান পাবে শচীনের ব্যবহৃত হেলমেট, জার্সি, ব্যক্তিগত নোটসহ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ স্মারক।

আগামী ১৬ নভেম্বর প্রদর্শনীটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। দিনটি শচীনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর পূর্তির দিন। ২০১৩ সালের ১৬ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ২০০তম ও শেষ টেস্ট খেলেন তিনি। ওই ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ক্রিকেটের এই মহাতারকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ