1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আরটিভি হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক যার সঙ্গে সংঘর্ষে ফুটবলারের মৃত্যু, কেমন আছেন সেই গোলরক্ষক? ‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা মেসি-রোনালদোহীন নতুন যুগে চোখ রাখবেন যেসব ম্যাচে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের চাকরির সুযোগ ব্র্যাক ব্যাংকে, আবেদন অনলাইনে

সরাসরি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হলো মেহেরপুর

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

প্রথমবারের মতো সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে মেহেরপুর জেলা। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র গত ২৮ অক্টোবর সঞ্চালন লাইন এবং ২৯ অক্টোবর গ্রিড উপকেন্দ্রটি চালু করা হয়।

বুধবার (১১ নভেম্বর) পাওয়ার গ্রিড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, পাওয়ার গ্রিড ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন ও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র চালুর মধ্য দিয়ে এ সংযোগ স্থাপিত হয়েছে। এর ফলে মেহেরপুর প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ স্তরে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো। দীর্ঘ দূরত্বের বিতরণ ব্যবস্থার কারণে জেলায় প্রায়ই কম ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহে বিভিন্ন সমস্যা দেখা দিত।

নতুন অবকাঠামোর আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় তিন একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে।

পাশাপাশি কুষ্টিয়া থেকে মেহেরপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। এ ছাড়া কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দু’টি ১৩২ কেভি বে-এক্সটেনশন নির্মাণ করা হয়েছে।

পাওয়ার গ্রিডের মতে, নতুন এ সংযোগের ফলে মেহেরপুরে মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের সুযোগ বাড়বে। একই সঙ্গে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রের ওপর অতিরিক্ত লোডের চাপ কমানো এবং ওভারলোডজনিত সমস্যা নিরসনেও অগ্রগতি হবে।

দেশের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে নির্ভরযোগ্য, স্থিতিশীল ও টেকসই জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ