1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
হকার উচ্ছেদের প্রতিবাদে খুলনা নগর ভবন ঘেরাও, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ লাহোর কালান্দার্সের উপদেষ্টা আমিনুল দেশের মাটিতে নিউ জিল‍্যান্ডের অজেয় যাত্রা থামল বৃষ্টিতে আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট আজ শুরু শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল, উদ্বেগে ইইউ রাজশাহী বিমানবন্দরের ফটকে দু’টি গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয় পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

লাহোর কালান্দার্সের উপদেষ্টা আমিনুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিটির হাই পারফরম্যান্স সেন্টারে কাজ করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিবি সভাপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার সাত মাস পর এবার পাকিস্তান ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করলেন আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার আমিনুলকে দায়িত্ব দেওয়ার খবর জানিয়েছে কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি। নতুন পদে কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারগুলোর অগ্রগতির কাজে সহায়তা করবেন সাবেক বিসিবি প্রধান।

কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির আশা, আমিনুলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটেও বিচরণের পথ উন্মুক্ত করতে পারবে তারা।

“উপদেষ্টা হিসেবে কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উন্নয়নে ভূমিকা রাখবেন (আমিনুল) ইসলাম। যেখানে খেলোয়াড়দের বিকাশ, কোচিংয়ের কার্যপদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির ওপর জোর দেবেন তিনি।

“এই নিয়োগের মাধ্যমে লাহোর কালান্দার্স ক্রিকেটের প্রসারে বাংলাদেশের আঙিনায় তাদের কার্যক্রম বিস্তৃত করতে ইসলামের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় এবং একই সাথে তাদের চলমান ক্রিকেটার উন্নয়ন প্রচেষ্টাকে এগিয়ে নিতে চায়।”

ক্রিকেট উন্নয়নে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আমিনুলের। খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর দীর্ঘদিন আইসিসির এশিয়ার ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৫ সালে প্রথমে অন্তর্বর্তীকালীন ও পরে নির্বাচিত হয়ে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেন আমিনুল। তবে আমিনুলের জেতা বিসিবি নির্বাচনে অনেক অনিয়ম ও দুর্বলতা খুঁজে পাওয়ায় গত এপ্রিলে তার বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এরপর থেকে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছিলেন আমিনুল। এবার সাত মাস পর আবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

মাটি বাঁচলে দেশ বাঁচবে: আন্তালিয়ার জন্য পাঁচটি প্রস্তাব

প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব

সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ