1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

স্পেন শিবিরে বড় দুঃসংবাদ। হাঁটুর চোটের কারণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) চেকিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

রোববার লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচে ডান হাঁটুতে চোট পান ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। যদিও চোট নিয়েই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি।

স্প্যানিশ ফেডারেশন জানিয়েছে, আগামী কয়েক দিন বার্সেলোনায় থেকেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন ইয়ামাল। মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে আগামী রোববারের ম্যাচের আগে স্পেন দলে যোগ দেওয়ার লক্ষ্য রয়েছে তার।

এদিকে রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালও চেকিয়া সফরে যাচ্ছেন না। ফ্লু থেকে সেরে উঠলেও তাকে বিশ্রামে রাখা হচ্ছে। ইয়ামালের মতো তিনিও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন বলে জানিয়েছে ফেডারেশন।

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ২০ ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন ইয়ামাল। এই সময়ে তার গোলসংখ্যা ১৭, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩ গোল। টানা ম্যাচ খেলার ধকল সামলাতে তার মাঠে থাকার সময় নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনায় এসেছে।

এর আগে গত মৌসুমে বারবার কুঁচকির চোটে পড়ায় ইয়ামালকে নিয়ে স্পেন ও বার্সেলোনার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। গত সেপ্টেম্বরে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক অভিযোগ করেছিলেন, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালের যথাযথ যত্ন নিচ্ছেন না।

এখন পর্যন্ত স্পেনের হয়ে ৩৭ ম্যাচ খেলেছেন ইয়ামাল। গত জুলাইয়ে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন তিনি। নেশনস লিগে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে। চেকিয়ার বিপক্ষে জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে দলটি। গ্রুপের শীর্ষ দুই দল আগামী মার্চে খেলবে কোয়ার্টার ফাইনালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ