1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চান তারেক রহমান এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও খেলোয়াড়দের সরকারি চাকরির সুযোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী মেডিকেল ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার খুলনা এখন ‘মৃত নগরী’: সংসদে জামায়াতের এমপি আবুধাবিতে ইউক্রেইন-রাশিয়া শান্তি আলোচনা শুরু, প্রথম দিন ‘ফলপ্রসূ’ বলল যুক্তরাষ্ট্র

ফরিদপুরে ধর্ষণ মামলায় আট আসামির আমৃত্যু কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

ফরিদপুরে ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।জেলার সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনায় তাদের এ দণ্ড দেওয়া হয়।সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিদের দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আট আসামি সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াছ শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার (২৯)। তারা সবাই ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা।মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড়সংলগ্ন পালডাঙ্গী চরের একটি কাশবনে ওই তরুণীকে আটকে রেখে আসামিরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় তারা মোবাইল ফোনে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে ধর্ষণের ওই ভিডিও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে পৌঁছালে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। ভিডিওর সূত্র ধরে জড়িতদের শনাক্তে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে ২০২০ সালের ৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ।এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরবর্তীতে গ্রেপ্তার শাহীন শেখের দেওয়া তথ্য এবং তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে অন্য আসামিদের শনাক্ত করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত আট আসামিকে দোষী সাব্যস্ত করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ রায়ের মাধ্যমে জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এমই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ