1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চান তারেক রহমান এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও খেলোয়াড়দের সরকারি চাকরির সুযোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী মেডিকেল ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার খুলনা এখন ‘মৃত নগরী’: সংসদে জামায়াতের এমপি আবুধাবিতে ইউক্রেইন-রাশিয়া শান্তি আলোচনা শুরু, প্রথম দিন ‘ফলপ্রসূ’ বলল যুক্তরাষ্ট্র

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিকট শব্দে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে করে এসে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এমনটাই জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের ধারণা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিকে সামনে রেখে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি কে বা কারা মেরেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ