1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চান তারেক রহমান এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও খেলোয়াড়দের সরকারি চাকরির সুযোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী মেডিকেল ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদক গ্রেপ্তার খুলনা এখন ‘মৃত নগরী’: সংসদে জামায়াতের এমপি আবুধাবিতে ইউক্রেইন-রাশিয়া শান্তি আলোচনা শুরু, প্রথম দিন ‘ফলপ্রসূ’ বলল যুক্তরাষ্ট্র

মাত্রাতিরিক্ত পিএফএএস: ঢাকা ওয়াসার পানি আবার পরীক্ষা হবে সুইডেনে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

গবেষণায় ঢাকা ওয়াসার পানিতে পিএফএএস নামে এক ধরনের রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হওয়ার বিষয়টি সামনে আসায় নতুন করে পরীক্ষার জন্য পানির নমুনা সুইডেনের একটি ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের লিখিত জবাবে তিনি এই কথা জানান।

পিএফএএস হলো মানবসৃষ্ট এক ধরনের রাসায়নিক, যা ব্যবহার্য জিনিসপত্রকে তাপ, দাগ, তেল বা পানিরোধী করতে ব্যবহার করা হয়। ‘ফরেভার কেমিক্যাল’ হিসেবে পরিচিত পিএফএএস কলকারখানার বর্জ্য এবং দৈনন্দিন ব্যবহৃত পণ্য থেকে মাটি ও পানিতে মিশে যায়। প্রকৃতিতে সহজে নষ্ট হয় না বলে একে ‘ফরেভার কেমিক্যাল’ বলা হয়।

এর কারণে ক্যানসারসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া জানতে চেয়েছিলেন, ঢাকা ওয়াসার পানিতে ক্যানসার সৃষ্টিকারী কোনো পদার্থ পাওয়া গেছে কি না।

একটি গবেষণা প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, ওয়াসার আটটি জোনের এটিএম বুথ থেকে সংগ্রহ করা পানির নমুনায় পিএফএএস, কীটনাশক এবং ফার্মাসিউটিক্যাল পদার্থের উপস্থিতি পাওয়া গেছে বলে জানা গেছে।জবাবে মঈন খান বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল আটটি এটিএম বুথ থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ইউরোপের একটি দেশে পাঠিয়েছিল। সেই পরীক্ষায় একটি নমুনায় পিএফএএসের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে বেশি পাওয়া গেছে বলে জানা গেছে।

তিনি বলেন, নমুনা সংগ্রহের বিষয়টি ঢাকা ওয়াসাকে জানানো হয়নি। ওয়াসার অধীনে প্রায় ৩০০টি এটিএম বুথ রয়েছে।

মন্ত্রী আরও বলেন, গবেষণার ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঢাকা ওয়াসা গবেষক দলের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সদস্যদের সঙ্গে বৈঠক করে। পরে, বিষয়টি খতিয়ে দেখার জন্য গবেষক দল ও ওয়াসার প্রতিনিধিদের নিয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

যেহেতু এই ধরনের পরীক্ষা বাংলাদেশ বা প্রতিবেশী দেশগুলোতে করা হয় না, তাই পানির নমুনাগুলো পুনরায় পরীক্ষার খরচ নির্ধারণের জন্য গত ২৭ অক্টোবর ওই কমিটি গঠন করা হয়।

মন্ত্রী বলেন, ‘কমিটির সুপারিশের ভিত্তিতে, পানির নমুনাগুলো আবার পরীক্ষার জন্য সুইডেনের একটি ল্যাবরেটরিতে পাঠানো হবে।’সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ঢাকা ওয়াসা বর্তমানে প্রতিদিন ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করছে এবং চাহিদা মেটানোর ক্ষেত্রে কোনো ঘাটতি নেই।তিনি আরও বলেন, গ্রাহকদের সরবরাহ করা পানির গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা পরীক্ষা করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ