1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কিউ-ক্যাশের সেবা বন্ধের ঘটনায় আইটিসিএলকে কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ ব্যাংকের গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে নিরাপত্তায় মোতায়েন ১০ প্লাটুন আনসার রাজনীতি বলতে কিছু নাই, রাজনীতির নামে চলছে ব্ল্যাকমেইলিং: মির্জা আব্বাস ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মিডল ফিঙ্গার দেখিয়ে মঞ্চ ছাড়লেন পরীমনি | Boishakhi Online শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার প্রশ্নে যা বললেন পররাষ্ট্র সচিব বিশ্ব এতিম শিশু দিবস আজ দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অবস্থান কত? গান শোনাতে আবার বাংলাদেশে আসছেন লাকি আলী

রাজনীতি বলতে কিছু নাই, রাজনীতির নামে চলছে ব্ল্যাকমেইলিং: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, পুলিশ—সবাই এখন অন্যকে ব্ল্যাকমেইল করার চর্চায় জড়িয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য (এমপি) মির্জা আব্বাস। টিবিএসের আকরাম হোসেনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সমসাময়িক আরও নানা বিষয়ে কথা বলেন।

প্রশ্ন: দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বিদেশে চিকিৎসা নিয়েছেন। এখন কেমন আছেন?

মির্জা আব্বাস: এখনো আমার অসুস্থতা কাটেনি। এখনো চিকিৎসা নিতে হয়। বিদেশে চিকিৎসা করা হয়তো অনেকের পক্ষেই সহজ, কিন্তু আমার জন্য খুব সহজ না। বিদেশের আবহাওয়া, পরিবেশ, খাওয়া-দাওয়া আমার জন্য উপযোগী না। ফলে আমি একেবারে পুরোপুরি চিকিৎসা নিয়ে আসতে পারিনি। মাঝে মাঝে যাই, একটু স্বস্তির নিশ্বাস ফেলি, আবার চলে আসি।

এখানে যে ডিস্টার্ব হয়, সেটা বিদেশে গেলে হয় না—এতটুকু লাভ। দেশে থাকলে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে। সমস্যা সমাধান করতে গেলে নিজেকে সমস্যায় পড়তে হয়। আমি বিশ্বাস করি, আমি কখনো কাউকে ঠকাই না। যাকে যেটা করব বলি, সেটা করার চেষ্টা করি।

প্রশ্ন: বিএনপি সবসময় জাতীয় ঐক্যের কথা বলে। আওয়ামী লীগের পতনের পর রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র চর্চা ও জাতীয় ঐক্যের গুরুত্বকে বিএনপি কীভাবে মূল্যায়ন করছে?

মির্জা আব্বাস: দেখো ভাই, তোমরা সবসময় বইয়ের ভাষায় কথা কও, বইয়ের ভাষায় লেখো। আমার কথা শোনো—বাংলাদেশে রাজনীতি বলতে কিছু নাই। আর রাজনীতি কেউ করেও না। কেউ না, নট অ্যা সিঙ্গেল পারসন।

আমার এক্সপেরিয়েন্স দিয়ে বলতেছি। এই বয়সে যে কথাগুলো বলা দরকার, কিন্তু বলে কোনো লাভ নাই। কাকে বলব? যে কথা বলব আমি, তা বোঝার ক্ষমতা কারও নাই।

প্রশ্ন: বললেন রাজনীতি নেই। তাহলে এখন কী চলছে?

মির্জা আব্বাস: এখন চলছে ব্ল্যাকমেইলিং। ব্ল্যাকমেইলিং হচ্ছে—তোমার গোপন তথ্য আমার কাছে আছে, যেটা বাইরে গেলে তোমার ক্ষতি হবে, ওটা ভাঙিয়ে আমি তোমাকে ডাউন করব। ইটস কলড ব্ল্যাকমেইলিং।

এখন সাংবাদিক বলো, ব্যবসায়ী বলো, পুলিশ বলো আর যা-ই বলো, সব ব্ল্যাকমেইলিংয়ের মধ্যে ঢুকে গেছে। সব ব্ল্যাকমেইল করে। এমনকি আমাদের পলিটিশিয়ানদের কথা বলো, তারাও।

প্রশ্ন: আপনার পুরো রাজনৈতিক ক্যারিয়ার ঢাকাকেন্দ্রিক। ওয়ার্ড রাজনীতি থেকে শুরু করে এখন আপনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সদস্য। এই দীর্ঘ পথে ঢাকার রাজনীতির উত্থান-পতন দেখেছেন। এখনকার যে রাজনীতি, এটা কীভাবে মূল্যায়ন করবেন?

মির্জা আব্বাস: এটা মূল্যায়ন করা খুব কঠিন। এবার একটা জিনিস আমি শিখলাম। ৫ আগস্টের পর বিএনপির কয়েকজন নেতাকে টার্গেট করে একটা ক্যাম্পেইন চালানো হয়। এর মধ্যে আমিও একজন।

এটা একটা টেকনিক। কোনো দলের কোন লোককে হিট করলে, কোথায় হিট করলে এই দলকে দুর্বল করা যাবে এবং নিজেদের শক্তিশালী করা যাবে, এই ব্যাপারই। ঢাকাতে বিএনপির অবস্থান দুর্বল করার জন্য আমাকে টার্গেট করা হয়েছে।

প্রশ্ন: দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, রাজনৈতিক পটপরিবর্তন এবং নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই পরিবর্তনের পর নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও অগ্রাধিকার কী হওয়া উচিত?

মির্জা আব্বাস: এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সেই ত্যাগের মর্যাদা দেওয়া। তাদের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং রাষ্ট্রের সার্বভৌম মর্যাদা সমুন্নত রাখতে হবে।

প্রশ্ন: পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বিএনপির অবস্থান কী হবে? বিশেষ করে প্রতিবেশী ও প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হবে?

মির্জা আব্বাস: 'সবার আগে বাংলাদেশ' হচ্ছে বিএনপির পররাষ্ট্রনীতির মূল দর্শন। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার—বন্ধুত্ব সবার সঙ্গে, কিন্তু প্রভুত্ব কারও নয়।

আমরা কোনো দেশের সঙ্গে বৈরিতার রাজনীতি করতে চাই না। আমরা চাই বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক। কিন্তু বন্ধুত্বের নামে কোনো ধরনের আধিপত্য বা অসম সম্পর্ক মেনে নেবে না বিএনপি।

পারস্পরিক সম্মান, সমতা, ন্যায্যতা এবং জাতীয় স্বার্থের সুরক্ষা—এই নীতিতে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার প্রশ্নে এগিয়ে যাবে বিএনপি সরকার।

প্রশ্ন: দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন। জীবনের এই পর্যায়ে এসে পেছনে ফিরে তাকালে শৈশব, পুরোনো বন্ধু-সহপাঠী ও স্মৃতিগুলো কতটা মনে পড়ে?

মির্জা আব্বাস: স্মৃতি রোমন্থন করা ভালো, কল্পনায় স্মৃতি সাজানোও ভালো। কিন্তু স্মৃতিকে আঁকড়ে ধরে রাজনীতি করা যায় না। স্মৃতি একসময় স্থির হয়ে যায়। কারণ আজকে যারা আছে, আগামীকাল বা পরশু তারা হয়তো থাকবে না। একসময় মানুষের স্মৃতিও ফিকে হয়ে আসে।

গত কয়েক দিন ধরে বিষয়টি আমার মাথায় ঘুরছে। ছোটবেলায় যাদের সঙ্গে চলাফেরা করতাম, তাদের প্রায় কেউই এখন আর নেই। হঠাৎ হঠাৎ দু-একজনের কথা মনে পড়ে। নার্সারি বা বেবি ক্লাসের কথা মনে হয়, স্কুলজীবনের কথা মনে হয়, কলেজের কথা মনে হয়। পুরোনো সহপাঠী ও সহকর্মীদের কথা মনে পড়ে। তারা এখন কোথায়, কেমন আছে, জানি না। তবে যতটুকু মনে পড়ে, তাদের প্রায় কেউই আর বেঁচে নেই।

শাজাহানপুরের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। শাজাহানপুরের একটি অংশের নাম শহীদবাগ। আমার চাচার নাম শহীদ। সে কারণেই জায়গাটির নাম হয়েছে শহীদবাগ। তার পাশে মোমেনবাগ। স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মঈন খানের বাবা আবদুল মোমেন খানের নাম অনুসারে নামকরণ হয়েছে।

প্রশ্ন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে, প্রবীণ রাজনীতিবিদ হিসেবে দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেবেন?

মির্জা আব্বাস: দেশের বর্তমান পরিস্থিতিটা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এবং সচেতন থাকতে হবে। আমাদের দেশটা খুব ধনী না হলেও একেবারে খারাপ না। আমাদের দেশের মানুষগুলো যদি সৎ হয়, ভালো হয়, তাহলে এই দেশের দরিদ্র থাকার কথা না।

আমরা এমন জায়গায় নাই, যেখান থেকে উঠে দাঁড়াতে পারব না। এদেশের মানুষের মনোবল দৃঢ় আছে, খুব সহজে ভেঙে বা দুর্বল হয়ে পড়ে না, যে কারণে মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করছিলাম।

আমাদের দেশের মানুষের একটু ইমোশনাল। আর এই সুযোগ নেয় দেশে এবং বিদেশে থাকা এক শ্রেণির লোক। দেশে নেয় ব্যবসায়ীরা আর বিদেশে নেয় আমাদের শত্রুপক্ষরা। তাদের ব্যাপারে সতর্ক থাকুন।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ