শাহবাগ থানার ওসি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার হাতবোমার বিস্ফোরণ ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয় জায়গায় হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এসময় আটক করা হয়েছে তিনজনকে।
রোববার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেটভবনসহ আরও কয়েকটি স্থানে হাতবোমাগুলো ফাটানোর তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এসময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।
ক্যাম্পাসের কয়েক জায়গায় হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়ে প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, পরে আরও একজনকে নীলক্ষেত মোড় থেকে আটক করা হয়েছে।
আটকদের শাহবাগ থানায় হস্তান্তরের তথ্য দিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে নজরদারি বাড়ানো হয়েছে।
ওসি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
তিনি বলেন, শাহবাগ থানার ওসি বলেন, মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপর দুজনকে আটক করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিয়ে যান। পরে তারা পুলিশে খবর দেয়।
এছাড়া হাতবোমার বিস্ফোরণ ঘটেছে আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় ও নীলক্ষেত তোরণের কাছে।
শাহবাগ থানা পুলিশ পরে আটক তিনজনের নাম জানিয়েছে। তারা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া এলাকার রেজাউল করিম (৪২), রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার খুটিপাড়া এলাকার সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া এলাকার নাজমুস সাদ (৩৩)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ-গুলশান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলক্ষেত এলাকার ঢাকা বিশ্বিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে রিকশাযোগে এসে ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যান কয়েকজন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন
করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব
বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?