1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

বিয়ে করলেন সংগীতশিল্পী পারশা, গোপন রাখলেন বরের পরিচয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

বিয়ে করেছেন গায়িকা পারশা মাহজাবীন। তবে বিয়ের খবর প্রকাশ করলেও বরের পরিচয় সামনে আনতে চান না তিনি। ইনস্টাগ্রামে বিয়ের সাজে বরের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন এই শিল্পী। ছবিতে বরের মুখ ফুল দিয়ে ঢেকে রেখেছেন তিনি। বরের পরিচয় জানতে আগ্রহীদের উদ্দেশে রসিকতার ছলে পারশা লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটা মানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’ পারশা জানিয়েছেন, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আক্‌দ সম্পন্ন হয়েছে। তবে ভিসা জটিলতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তার পরিবারের সদস্যরা। বরের পরিবারের সদস্যরা অবশ্য সেখানে ছিলেন। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। জীবনসঙ্গীর পরিচয় গোপন রাখার কারণও জানিয়েছেন পারশা। তিনি বলেন, ‘আমি যদি নাম বলি, তাহলে সবাই তাকে চিনে ফেলবে। তাই আপাতত বলতে চাইছি না। আর পরিচয়টা সামনে আনতে চাই না বলেই ছবিতে ফুল দিয়ে মুখটা ঢেকে রেখেছি। আমি তাকে ‘প্রিয়’ বলে ডাকি, সে-ও আমাকে ‘প্রিয়’ বলে।’ প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাদের পরিচয় হয়। এরপর কথাবার্তা শুরু হলে একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানান পারশা। তার পছন্দে পরিবারেরও কোনো আপত্তি ছিল না। কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবীন। সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেছেন এই তরুণ শিল্পী। এবার বিয়ের খবর জানিয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি। তবে আপাতত জীবনসঙ্গীর পরিচয় আড়ালেই রাখতে চান পারশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ