1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার

প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌঁনে ২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই রজব কুমার মন্ডল এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌঁনে ২টার দিকে তরিকুল ইসলাম শেখ স্থানীয় থুকড়া বাজারের রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় খুলনা মহানগরীর দৌলতপুরের দিক থেকে দুটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা চায়ের দোকানের সামনে পৌঁছায়। মুহূর্তেই তারা তরিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুটি গুলি তরিকুলের বুকে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, নিহত তরিকুল ইসলাম শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ডুমুরিয়া থানার এসআই রজব কুমার মন্ডল বলেন, দুপুর পৌঁনে ২টার দিকে দুর্বৃত্তরা তরিকুল ইসলাম শেখকে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে থানার ওসি এম এ হকসহ ডুমরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারা ও কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তা বলা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে খুলনা জেলা পুলিশের এএসপি (বি-সার্কেল) খায়রুল আনাম বলেন, আমরা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছি। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ