ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়িয়ে ২ হাজার কোটি টাকা থেকে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত একটি কর্পোরেট তথ্যে জানানো হয়, ব্যাংকের স্মারকলিপি (মেমোরেন্ডাম) ও গঠনতন্ত্রে (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে অনুমোদিত মূলধন বৃদ্ধির এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
তবে এই মূলধন সম্প্রসারণের বিষয়টি বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন এবং পরবর্তীতে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে।
বর্তমানে ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি টাকা।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.