1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: সিলেট টেস্ট, প্রথম দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে সিলেটে টেস্ট ক্যাপ পেয়ে গেলেন কেভিন উইকহ্যাম। এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের ৩৪৯তম ক্রিকেটার তিনি।

সব মিলিয়ে ক্যারিবিয় একাদশে পরিবর্তন দুটি। টপ-অর্ডার দুই ব্যাটসম্যান জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপল নেই এই ম্যাচে।

উইকহ্যামের অভিষেকের পাশাপাশি একাদশে ফিরেছেন জশুয়া ডা সিলভা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, রস্টন চেইস, শামার জোসেফ, জেডেন সিলস, জশুয়া বিশপ, জোমেল ওয়ারিক্যান

বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে দুটি। মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়া মুমিনুল হকের বদলে একাদশে ফিরেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এছাড়া বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে বাইরে রেখে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।

প্রথম টেস্টের মতো এবারও দুই পেসারের সঙ্গে তিন স্পিনারের একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ

মিরপুরের মতো সিলেটে কয়েনভাগ্য পাশে পেলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টস জিতলেন রস্টন চেইস। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

দ্বিতীয় ইনিংসে ব‍্যাটিং ব‍্যর্থতায় প্রথম টেস্টে হেরে যাওয়ায় সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। একই সঙ্গে টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সিলেট জয় ভীষণ প্রয়োজন নাজমুল হোসেন শান্তদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

ব‍্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে সিলেটে মাঠে নামবেন শান্ত-লিটনরা। প্রথম ম‍্যাচে প্রত‍্যশা মেটাতে পারেননি তারা। বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দেওয়ার দায়িত্ব তাদের কাঁধে।

প্রথম ম‍্যাচে হতাশ করেছেন বোলাররাও, বিশেষ করে দ্বিতীয় ইনিংস। লাইন ও লেংথে যথেষ্ট ধারাবাহিক ছিলেন না তারা। সিরিজে হার এড়াতে তাদেরও ঘুরে দাঁড়ানো জরুরি।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিলেট টেস্টের প্রথম দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ