1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের মূল পর্বের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

নিউজ ডেস্ক: ১৩টি দলের অংশগ্রহণে শুরু হবে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ ২০২৬-এর মূল পর্ব।

রোববার ১ নভেম্বর পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী (অব.) এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক সিনা ইবনে জামালীকে ক্রেস্ট দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন সাদ্দাম। আর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ শোয়াইব।

এবারের প্রতিযোগিতার মূল পর্বে খেলছে মোট ১৩টি দল। বাছাইপর্ব পেরিয়ে আসা চারটি দলের সঙ্গে আগে থেকে থাকা নয়টি দল অংশ নিচ্ছে এই আসরে।

আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতার মাধ্যমে ক্লাব পর্যায়ের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার সুযোগ পাবেন। পাশাপাশি জাতীয় পর্যায়ে ভলিবলের মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই লিগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ