1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

এনসিএলে দ্বিতীয় দিন শেষে ১০৯ রানে পিছিয়ে রংপুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ১০৯ রানে পিছিয়ে রয়েছে রংপুর বিভাগ। রাজশাহী বিভাগের প্রথম ইনিংসে করা ২৩১ রানের জবাবে দিন শেষে ৩ উইকেটে ১২২ রান করেছে রংপুর। অনিক সরকার ৫৯ ও ইকবাল হোসেন ৪৫ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থ উইকেটে এ দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ৭১ রান।

আগের দিন ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রাজশাহী। শেষ পর্যন্ত ২৩১ রানে অলআউট হয় দলটি। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মেহেরব সেঞ্চুরি করে ১০১ রানে আউট হন। তাঁর সঙ্গী নাহিদুজ্জামান সাজঘরে ফেরেন ৫৭ রান করে। এ ছাড়া নাঈম আহম্মেদ করেন ২০ রান। রংপুরের হয়ে মেহেদী হাসান ৪টি, আলাউদ্দিন বাবু ২টি এবং রিশাদ, ইকবাল ও শাহরিয়ার আল আমিন একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে রংপুর। ৩৩ রানে প্রথম উইকেট হারানোর পর ৫১ রানে ৩ উইকেট হারায় দলটি। এরপর ওপেনার অনিক সরকারের সঙ্গে জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন পাঁচ নম্বরে ব্যাট করতে নামা ইকবাল হোসেন। রাজশাহীর বোলারদের সামলে দিন শেষ করেন তাঁরা। অনিক ৫৯ এবং ইকবাল ৪৫ রানে অপরাজিত রয়েছেন। রাজশাহীর আসাদুজ্জামান পায়েল ২৯ রানে ২টি এবং শফিকুল ইসলাম ৩৪ রানে একটি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর রাজশাহী, প্রথম ইনিংস: ২৩১ রান। মেহেরব ১০১, নাহিদুজ্জামান ৫৭, নাঈম আহম্মেদ ২০। রংপুরের মেহেদী হাসান ৩৭ রানে ৪ উইকেট, আলাউদ্দিন বাবু ১৮ রানে ২ উইকেট।

রংপুর, প্রথম ইনিংস: ৩ উইকেটে ১২২ রান। অনিক সরকার ৫৯*, ইকবাল হোসেন ৪৫*। রাজশাহীর আসাদুজ্জামান পায়েল ২৯ রানে ২ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ