1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তলব করা হয়েছে। ৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হতে হবে।

আজ (রোববার, ১ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেছেন।

এবি পার্টির এ নেতা ২৮ অক্টোবর ট্রাইব্যুনালের বিচার প্রসঙ্গে বলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেনে ভরে গেছে।’

বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হয়। এই বক্তব্য ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আকারে উত্থাপন করে হাজির হতে নির্দেশ দেন। ব্যারিস্টার ফুয়াদকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে এই বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে দুই আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে তলব করেছে ট্রাইব্যুনাল।

এদিকে, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের জনসভা ঘিরে হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিক, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু, ডা. দিপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপাসহ ৪০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১২ নভেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ