1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হাল্ট প্রাইজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হোসেন গাজী এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হয়েছেন তাওহীদ আহমেদ।

কমিটিতে বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ খান, নাবিয়ান বিন খালিদ, ফারজানা জাহান, তাসমিয়া ইসলাম তিশা, ওবায়দুর রহমান ও রুহিন হোসেন রুমি।

এ ছাড়া ২৪ ব্যাচ থেকে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন রুকাইয়া আফিয়া নেহা, শাহরিয়ার ইসলাম শিহাব, আহনাফ তাহমিদ, জান্নাতুল ফেরদৌস মহিমা, আব্দুল মুকিত সৌরভ, ইথুন কুমার সাহা, আশরাফুল আলম, মুজাহিদ ইসলাম ও সাউদিয়া জামান সিনথী।

২৫ ব্যাচ থেকে সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদুল ইসলাম, ফারিহা জান্নাত, সাইফ রসুল খাঁন, মাইশা পারভিন, মোহাইমিনূর হাসান সানী, মো. ফাহিম ফয়সাল, মাহফুজ আহমেদ, মাসরুরুল হাসান তানজিম ও সাবিত হাসান অর্ক।

অন্যদিকে, ২৬ ব্যাচ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পেয়েছেন গালিব মোঃ আবদুল্লাহ্, মো. নাদিম হাসান, রাহুল কাঞ্জিলাল, মো. নাইমুল ইসলাম কাব্য, মো. ফারহান লাবীব, ওয়াসিয়া মুরসালাত মেধা ও আবিদ হাসান তালুকদার।

নতুন কমিটির ক্যাম্পাস ডিরেক্টর মো. নাজমুল হোসেন গাজী বলেন, হাল্ট প্রাইজ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগের মাধ্যমে বিশ্বের বাস্তব সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করার একটি অসাধারণ প্ল্যাটফর্ম। হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য হলো, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন কিছু করার সুযোগ তৈরি করা এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে উৎসাহিত করা।

তিনি আরও বলেন, আমরা চাই, শিক্ষার্থীরা এমন কিছু আইডিয়া নিয়ে কাজ করুক, যা পরিবেশ রক্ষা, টেকসই উন্নয়ন এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই মেধা ও সক্ষমতা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এমন কিছু উদ্যোগ উঠে আসবে, যা ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ