1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের শঙ্কা এক সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ: শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে: হুমায়ুন কবির উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ ১৫ নভেম্বর ট্রাস্ট ব্যাংকের সেবা এখন বিকাশ অ্যাপে

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

নেত্রকোনার কেন্দুয়ার গণ্ডা বাজারে জুয়া খেলার অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়া আইনে মামলা দিয়ে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন গণ্ডা এলাকার হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।

হাফিজুর রহমান ওরফে খোকন গণ্ডা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। আলী ওসমান একই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, গণ্ডা বাজারের একটি দোকানে জুয়া খেলা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল আজ ভোরে অভিযান চালায়। তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়। অভিযানে তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

গণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, ‘মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যরা এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। তারপরও যেহেতু তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী যা হওয়ার, তা-ই হবে।’

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা দিয়ে আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ