গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ করতে এ উদ্যোগ নেওয়ার কথা বলছে বিকাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সঞ্চয় ও লোনসহ বিভিন্ন সেবা বিকাশ অ্যাপে যুক্ত করেছে ট্রাস্ট ব্যাংক।
পর্যায়ক্রমে ব্যাংকটির ঋণ, পে-লেটারসহ অন্যান্য সেবাও যুক্ত হবে বিকাশ অ্যাপে। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ করতে এ উদ্যোগ নেওয়ার কথা বলছে বিকাশ।
বুধবার রাজধানীর একটি হোটেলে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ ঘোষণা দেন।
বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে আরও বেশি সংখ্যক গ্রাহকের কাছে উন্নত সেবা পৌঁছে দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে টেকসই করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা নিজ প্ল্যাটফর্মে যুক্ত করছে বিকাশ। তার ধারাবাহিকতায় এবার যুক্ত হল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন সেবা।
বিকাশের প্রতিষ্ঠাতা কামাল কাদীর বলেন, “প্রযুক্তি আমাদের সঠিক অংশীদারিত্ব গড়ে তুলতে সাহায্য করছে। ফলে এখন যে কেউ ১০ হাজার টাকার এফডিআরও খুলতে পারছেন। এই ধরনের প্রযুক্তি বিভিন্ন বাধা দূর করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সৃজনশীল, নিয়মসম্মত ও উপযুক্ত আর্থিক সেবা পৌঁছে দিতে সাহায্য করবে। যখন সঠিক সুযোগ তৈরি হয়, তখন সবাই সেই সুযোগের সদ্ব্যবহার করেন। তাই আজ আমরা মানুষের জন্য সুযোগ উন্মুক্ত করে দিচ্ছি।”
ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার আহসান জামান চৌধুরী বলেন, “এই অংশীদারিত্বের মূল ভাবনা ছিল সহজ। ট্রাস্ট ব্যাংকের আছে আস্থা, দীর্ঘ ব্যাংকিং এবং ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। বিকাশের আছে দেশব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্ম, এজেন্ট নেটওয়ার্ক এবং মানুষের আস্থা।
“এই আস্থার উপর ভর করেই দুই প্রতিষ্ঠানের সমন্বয়ে ব্যাংকিং সেবা এখন প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে। এজেন্ট বা ক্ষুদ্র ব্যবসায়ী তার প্রয়োজনের সময় এখন বিকাশ অ্যাপ থেকেই ট্রাস্ট ব্যাংকের লোন নিতে পারবেন। পাশাপাশি ডিপিএস, এফডিআর, পে-লেটারের সেবা গ্রাহকের লেনদেনকে সহজ করবে।”
সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন
মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস
ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা
কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা