1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা মীর সাব্বিরের গল্প ও পরিচালনায় ‘খুব চেনা গল্প’ নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি

২০ বছর পর বেসরকারি খাত থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

জনতা ও অগ্রণী ব্যাংকের শীর্ষ পদে বেসরকারি খাত থেকে নিয়োগ দিয়েছে সরকার। দীর্ঘ ২০ বছরের মধ্যে এমন নিয়োগ এই প্রথম।

সম্প্রতি সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের নিয়োগের শর্তাবলী শিথিল করার পরই নতুন এই নিয়োগ দেওয়া হলো।

গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আলাদা চিঠির মাধ্যমে অগ্রণী, জনতা ও বেসিক ব্যাংকের জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়। আর সোনালী ব্যাংকের বর্তমান প্রধানকে বহাল রাখা হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমকে জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, যমুনা ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০০৪ সালে বিএনপি-জোট সরকারের আমলে জনতা ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদকে বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনিই ছিলেন এ ধরনের পদে নিযুক্ত সর্বশেষ বেসরকারি খাতের নির্বাহী।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) জনতা ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দিয়েছে।

আর শওকত আলী খানকে সোনালী ব্যাংকের এমডি পদে পুনরায় বহাল করা হয়েছে। সরকার তার নিয়োগ বাতিলের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে তাকে তার পূর্ণ তিন বছরের মেয়াদে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে, যা ২০২৭ সালের অক্টোবর মাসে শেষ হবে।

নতুন নিয়োগ পাওয়া অপর তিন এমডি চুক্তিবদ্ধভাবে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবেই এই নিয়োগগুলো দেওয়া হয়েছে।

গত সপ্তাহে সরকার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল।

এ ছাড়া গত মাসে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং বেসিক ব্যাংকের প্রধানদের নিয়োগও বাতিল করা হয়েছিল।

এসব নিয়োগ বাতিলের পর গত ১৯ অক্টোবর সরকার সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক—এই ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি ও সিইও নিয়োগের যোগ্যতা সংক্রান্ত নীতিমালা সংশোধন করে।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, প্রার্থীদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে, বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং ভালো ভাবমূর্তি সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এমডি বা সিইও পদের ঠিক নিচের পদে দুই বছর দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা লাগে, তা শিথিলের সুযোগ রাখা হয় নীতিমালায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ