1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে বড় উত্থান, এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন চলছে ‘দুর্বল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত হলে সুফল নিয়ে প্রশ্ন থেকে যায়’ বরিশালে ৬ হাজার টয়লেট ও গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নারী টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস শীর্ষে স্মৃতি মান্ধানা ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’ জাতিসংঘে তুলে ধরবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় ওসি প্রত্যাহার আবারও কন্যা সন্তানের মা হলেন দীপিকাম বাবা হলেন রণবীর

রাশিয়া থেকে ৩৬টি যুদ্ধ বিমান কিনছে সিরিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১২
  • ২২৪ Time View

রাশিয়া থেকে মোট ৩৬ টি ইয়াকোভলেভ ইয়ক-১৩০ মিট্টেন যুদ্ধবিমান কিনছে সিরিয়া। আর এই যুদ্ধ বিমান কিনতে সিরিয়ার ব্যয় করতে হচ্ছে ৫৫ কোটি ডলার।

সোমবার রাশিয়ার ডেইলি পত্রিকা কোমারসান্ত এবিষয়ে রিপোর্ট প্রকাশ করে।

গত ডিসেম্বরে এই বিমান ক্রয়ের বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয় দামেস্কের।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানুয়ারি মাসে বলেছিলেন, ‘সিরিয়ার কাছে অস্ত্র বিক্রি করার কোনো অভিপ্রায় আমাদের নেই।’

তিনি এক বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা কি করছি বা আমাদের কি করা প্রয়োজনীয় তা নিয়ে আমরা চিন্তিত নই। কারণ আমরা আন্তর্জাতিক কোনো আইন অথবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো নীতি ভঙ্গ করছি না।’

জাহাজ বহরে অবস্থানরত এক সূত্র জানায়, ‘জানুয়ারির গোড়ার দিকে সেন্ট পিটর্সবুর্গ থেকে একটি বিপদজনক কার্গো সিরিয়ার দিকে যাত্রা করেছে। বর্তমানে জাহাজটি জ্বালানি ভর্তি করার জন্য সাইপ্রাসে অবস্থান করছে।’

ইন্টারফ্যাক্স বার্তাসংস্থার মতে, ‘গত ডিসেম্বরে রাশিয়ার সিরিয়াকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল (ক্ষেপণাস্ত্র) পাঠায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ