1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

দেশের বর্ষসেরা ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View

বাংলাদেশে টেকসই পর্যটন, আতিথেয়তা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে স্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ বছরের বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আবাসন ও ট্যুর অপারেটর বিভাগে বর্ষসেরা পাঁচ তারকা হোটেলের স্বীকৃতি পেয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।

একই বিভাগে বর্ষসেরা চার তারকা হোটেলের পুরস্কার পেয়েছে হোটেল আগ্রাবাদ। আর বর্ষসেরা তিন তারকা হোটেল হয়েছে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি।

সেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর হয়েছে বেঙ্গল ট্যুরস লিমিটেড এবং সেরা ডমেস্টিক ট্যুর অপারেটর হয়েছে শেয়ারট্রিপ লিমিটেড।

বর্ষসেরা হোমস্টে বিভাগে পুরস্কার পেয়েছে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস। আর সেরা বিনোদন পার্ক হয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।

উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগে বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে পুরস্কার পাচ্ছে শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন। বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান হয়েছেন বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা। সেরা নারী পর্যটন উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন নুরানী শারমিন আফরোজ।

সেরা পর্যটন প্রযুক্তি উদ্যোগ বিভাগে পুরস্কার পেয়েছে বিডি টিকিটস। সেরা মাইস (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) উদ্যোগের স্বীকৃতি পেয়েছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। সেরা পর্যটকবাহী নৌযান নির্বাচিত হয়েছে এমভি মালাঙ্গি।

ব্যক্তিগত পর্যায়ে বর্ষসেরা পর্যটন কনটেন্ট ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)। সেরা ট্যুর গাইড হয়েছেন মো. সারোয়ার জাহান। আর সেরা পর্যটন সাংবাদিকতা বিভাগে পুরস্কার পেয়েছেন মো. নাঈম উল ইসলাম আবির।

ট্যুরিজম বোর্ড জানিয়েছে, সেবার মান, ডিজিটাল প্রচার, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং ঐতিহ্য সংরক্ষণসহ পর্যটন খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিভিন্ন বিভাগে জমা পড়া মনোনয়ন থেকে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ